এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওজোন স্তর সুরক্ষার উপায় আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ওজোন স্তর সুরক্ষার উপায় আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ওজোন স্তর সুরক্ষার উপায় আলোচনা করো।
ওজোন স্তর সুরক্ষার উপায় –
ওজোন স্তরের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য পৃথিবীব্যাপী আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে 1987 খ্রিস্টাব্দে কানাডার মন্ট্রিল শহরে 35 টি উন্নত দেশ একসঙ্গে আলোচনায় বসে ওজোন বিনাশকারী বস্তুর ব্যবহারের ওপর মন্ট্রিল দলিল তৈরি করা হয়। এ ছাড়া এই আলোচনার সূত্র ধরে 1989 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জেও একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে স্থির হয়-
- ওজোনস্তর বিনাশকারী পদার্থের উৎপাদন ও ব্যবহার হ্রাস করতে হবে।
- বিশেষ করে CFC -এর পরিবর্তে বাস্তুতন্ত্রের বন্ধু, এমন কোনো দ্রব্য ব্যবহার করা উচিত।
- প্লাস্টিক শিল্প, রেফ্রিজারেটর উৎপাদন শিল্প, রঞ্জক শিল্প প্রভৃতির ক্ষেত্রে পরিবেশ আইন কঠোরভাবে বলবৎ করা দরকার।
- বিভিন্ন শিল্পে যাদের ওজোন গহ্বর সৃষ্টির সম্ভবনা থাকে তাদের ক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি বসানো প্রয়োজন।
- রাষ্ট্রসংঘের প্রস্তাবিত ‘এজেন্ডা – 21’ কর্মসূচি মেনে চলা দরকার।
- সর্বোপরি ওজোনস্তর ক্ষয়ের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করা প্রয়োজন।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওজোন স্তর সুরক্ষার উপায় আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ওজোন স্তর সুরক্ষার উপায় আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment