শক্তির ক্রমবর্ধমান চাহিদার ফলে পরিবেশের ওপর প্রভাবগুলি কী কী?

Souvick

Home » শক্তির ক্রমবর্ধমান চাহিদার ফলে পরিবেশের ওপর প্রভাবগুলি কী কী?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “শক্তির ক্রমবর্ধমান চাহিদার ফলে পরিবেশের ওপর প্রভাবগুলি কী কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “শক্তির ক্রমবর্ধমান চাহিদার ফলে পরিবেশের ওপর প্রভাবগুলি কী কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

শক্তির ক্রমবর্ধমান চাহিদার ফলে পরিবেশের ওপর প্রভাবগুলি কী কী?

শক্তির ক্রমবর্ধমান চাহিদার ফলে পরিবেশের ওপর প্রভাবগুলি কী কী?

কয়লা, কোক, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জ্বালানির প্রধান উপাদান কার্বন। এই সকল জ্বালানির দহনের সময় বায়ুর অক্সিজেনের সঙ্গে কার্বনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়।

বিভিন্ন জ্বালানির অসম্পূর্ণ দহনে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটি একটি শ্বাসরোধী গ্যাস। শ্বাসকার্যের সময় বায়ুর সঙ্গে কার্বন মনোক্সাইড গ্যাস ফুসফুসে গেলে এই গ্যাস রক্তে মিশে যায়। এই গ্যাস রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে কার্বোক্সি হিমোগ্লোবিন নামক একটি যৌগ উৎপন্ন করে। যার ফলে হিমোগ্লোবিনের অক্সিজেন বহন করার ক্ষমতা কমে যায়। বায়ুতে এই গ্যাসের উপস্থিতি নানারকম দৈহিক উপসর্গ সৃষ্টি করে। যেমন – মাথাব্যথা, মাথা ঝিমঝিম, অস্বস্তি প্রভৃতি। বায়ুতে এই গ্যাসের পরিমাণ বেড়ে গেলে মানুষ অজ্ঞান হয়ে যায়। এমনকি মৃত্যুও ঘটতে পারে।

আবার কয়লাতে অশুদ্ধি হিসেবে সালফার থাকে। বায়ুতে কয়লার দহনে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সঙ্গে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। বায়ুতে SO2 উপস্থিত থাকলে শ্বাসনালিতে অস্বস্তি ও গলায় ব্যথা হয়। হাঁপানি রুগিদের শ্বাসকষ্ট বেড়ে যায়।

জ্বালানির দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে মিশে বায়ুদূষণ ঘটাচ্ছে। বায়ুমন্ডলের CO2 -এর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বায়ুদূষণ কমাতে বর্তমানে প্রচলিত জ্বালানির (কয়লা, খনিজ তেল ইত্যাদি) ব্যবহার কমিয়ে অপ্রচলিত জ্বালানি ব্যবহার করার চেষ্টা হচ্ছে। এ ছাড়াও জ্বালানির দহনে উৎপন্ন হয় নাইট্রোজেন ডাইঅক্সাইডও। এই NO2, CO2, ও SO2 বৃষ্টি জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হয় যথাক্রমে নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ও সালফিউরাস অ্যাসিড, যা অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে।

অ্যাসিড বৃষ্টি উদ্ভিদ, নদী ও পুকুরের জলজ প্রাণী নষ্ট করে। অ্যাসিড বৃষ্টির প্রভাবে তাজমহলের মতো ঐতিহাসিক স্মৃতিসৌধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “শক্তির ক্রমবর্ধমান চাহিদার ফলে পরিবেশের ওপর প্রভাবগুলি কী কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “শক্তির ক্রমবর্ধমান চাহিদার ফলে পরিবেশের ওপর প্রভাবগুলি কী কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর