‘স্বাধীনতা সংগ্রামে নারী’ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সপ্তম শ্রেণির বাংলা পরীক্ষার দ্রুত প্রস্তুতিতে সাহায্য করবে। কমলা দাশগুপ্তের এই পাঠের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন, শূন্যস্থান পূরণ এবং এক বাক্যের উত্তর মূল বিভাগ অনুযায়ী সাজানো হয়েছে।

সঠিক উত্তর নির্বাচন করো
ননীবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন (অমরেন্দ্র চ্যাটার্জি/যদুগোপাল মুখার্জি/ভোলানাথ চ্যাটার্জি)-এর কাছে।
উত্তর: ননীবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জি-এর কাছে।
ননীবালা দেবী (রিষড়াতে/চুঁচুড়াতে/চন্দননগরে) অমর চ্যাটার্জি ও তাঁর কয়েকজন সহকর্মীকে আশ্রয় দেন।
উত্তর: ননীবালা দেবী রিষড়াতে অমর চ্যাটার্জি ও তাঁর কয়েকজন সহকর্মীকে আশ্রয় দেন।
চন্দননগর থেকে পালিয়ে ননীবালা দেবী যান (পেশোয়ারে/কাশীতে/রিষড়াতে)।
উত্তর: চন্দননগর থেকে পালিয়ে ননীবালা দেবী যান পেশোয়ারে।
কাশীর ডেপুটি পুলিশ সুপার (জিতেন ব্যানার্জী/হিতেন ব্যানার্জী/যতীন ব্যানার্জী) ননীবালা দেবীকে জেরা করতেন।
উত্তর: কাশীর ডেপুটি পুলিশ সুপার জিতেন ব্যানার্জী ননীবালা দেবীকে জেরা করতেন।
পুলিশ সুপার গোল্ডির কাছে ননীবালা দেবী (সারদামণি দেবী/ভগিনী নিবেদিতা/দুকড়িবালা দেবী)-র কাছে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
উত্তর: পুলিশ সুপার গোল্ডির কাছে ননীবালা দেবী সারদামণি দেবী-র কাছে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
দুকড়িবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন (বোনপো/ভাইপো/ভাই) নিবারণ ঘটকের কাছে।
উত্তর: দুকড়িবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন বোনপো নিবারণ ঘটকের কাছে।
বিপ্লবী হরিদাস দত্ত (গাড়োয়ান/পুলিশ/খালাসি)-র ছদ্মবেশে পিস্তল চুরি করেন।
উত্তর: বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ান-র ছদ্মবেশে পিস্তল চুরি করেন।
সঠিক উত্তর নির্বাচন করো
1. ননীবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন (1888/1890/1900/1915) খ্রিস্টাব্দে।
উত্তর: ননীবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন 1888 খ্রিস্টাব্দে।
2. অমরেন্দ্র চ্যাটার্জি ননীবালা দেবীর (সহকর্মী/ভাই/ভ্রাতুষ্পুত্র/বোনপো)।
উত্তর: অমরেন্দ্র চ্যাটার্জি ননীবালা দেবীর ভ্রাতুষ্পুত্র।
3. পুলিশ ক্রমে জানতে পেরেছিল ননীবালা দেবী (রামবাবুর স্ত্রী/রামবাবুর স্ত্রী নন/রামবাবুর বোন/রামবাবুর ভাগনি)।
উত্তর: পুলিশ ক্রমে জানতে পেরেছিল ননীবালা দেবী রামবাবুর স্ত্রী নন।
4. কাশীর জেল থেকে ননীবালা দেবীকে স্থানান্তরিত করা হয়েছিল (আলিপুর/দমদম/প্রেসিডেন্সি) জেলে।
উত্তর: কাশীর জেল থেকে ননীবালা দেবীকে স্থানান্তরিত করা হয়েছিল প্রেসিডেন্সি জেলে।
5. ননীবালা দেবীকে জেরা করেছিল – (প্রবোধ মিত্র ও গোল্ডি/জিতেন ব্যানার্জি ও প্রবোধ মিত্র/জিতেন ব্যানার্জি ও গোল্ডি/রামচন্দ্র মজুমদার ও গোল্ডি)।
উত্তর: ননীবালা দেবীকে জেরা করেছিল – জিতেন ব্যানার্জি ও গোল্ডি।
6. ননীবালা দেবী বন্দিজীবন থেকে সর্বশেষ মুক্তি পেয়েছিলেন (1918/1919/1920) খ্রিস্টাব্দে।
উত্তর: ননীবালা দেবী বন্দিজীবন থেকে সর্বশেষ মুক্তি পেয়েছিলেন 1919 খ্রিস্টাব্দে।
7. নিবারণ ঘটক দুকড়িবালা দেবীর (বোনপো/ভাইপো/ভাই/ভাগিনা)।
উত্তর: নিবারণ ঘটক দুকড়িবালা দেবীর বোনপো।
8. তল্লাশিতে দুকড়িবালা দেবীর বাড়িতে মসার পিস্তল পাওয়া যায় (8টি/9টি/7টি/5টি)।
উত্তর: তল্লাশিতে দুকড়িবালা দেবীর বাড়িতে মসার পিস্তল পাওয়া যায় 7টি।
শূন্যস্থান পূরণ করো
1. ননীবালা দেবী জন্মেছিলেন হাওড়া জেলার _____ তে।
উত্তর: ননীবালা দেবী জন্মেছিলেন হাওড়া জেলার বালি তে।
2. ননীবালা দেবী _____ হন মাত্র ষোলো বছর বয়সে।
উত্তর: ননীবালা দেবী বিধবা হন মাত্র ষোলো বছর বয়সে।
3. অমরেন্দ্র চ্যাটার্জি ছিলেন _____ ভ্রাতুষ্পুত্র।
উত্তর: অমরেন্দ্র চ্যাটার্জি ছিলেন ননীবালা দেবীর ভ্রাতুষ্পুত্র।
4. দুকড়িবালা দেবী জন্মগ্রহণ করেন বীরভূম জেলার নলহাটি থানার অধীন _____ গ্রামে।
উত্তর: দুকড়িবালা দেবী জন্মগ্রহণ করেন বীরভূম জেলার নলহাটি থানার অধীন ঝাউপাড়া গ্রামে।
5. মাসিমা দুকড়িবালা _____ কে খুব স্নেহ করতেন।
উত্তর: মাসিমা দুকড়িবালা নিবারণ ঘটক কে খুব স্নেহ করতেন।
6. শ্রীশ মিত্র _____ টি অস্ত্রপূর্ণ বাকসো গোরুর গাড়ি বোঝাই করে নিয়ে আসতে থাকেন।
উত্তর: শ্রীশ মিত্র 202টি অস্ত্রপূর্ণ বাকসো গোরুর গাড়ি বোঝাই করে নিয়ে আসতে থাকেন।
7. বিপ্লবী হরিদাস দত্ত _____ ছদ্মবেশে ছিলেন।
উত্তর: বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ানের ছদ্মবেশে ছিলেন।
8. দুকড়িবালা দেবীর সাজা হয় দুই বছরের _____ কারাদণ্ড।
উত্তর: দুকড়িবালা দেবীর সাজা হয় দুই বছরের সশ্রম কারাদণ্ড।
9. বন্দিজীবনে দুকড়িবালা দেবীকে প্রতিদিন _____ ডাল ভাঙতে হত।
উত্তর: বন্দিজীবনে দুকড়িবালা দেবীকে প্রতিদিন আধমণ ডাল ভাঙতে হত।
10. দুকড়িবালা দেবীর মৃত্যু হয় _____ সালে।
উত্তর: দুকড়িবালা দেবীর মৃত্যু হয় 1970 সালে।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. স্বাধীনতা সংগ্রামে নারী রচনাটি কার লেখা?
উত্তর: স্বাধীনতা সংগ্রামে নারী রচনাটি বিপ্লবী কমলা দাশগুপ্ত-এর লেখা।
2. স্বাধীনতা সংগ্রামে নারী রচনাটি লেখিকার কোন গ্রন্থ থেকে সংগৃহীত?
উত্তর: স্বাধীনতা সংগ্রামে নারী রচনাটি লেখিকার স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী গ্রন্থ থেকে সংগৃহীত।
3. ননীবালা দেবী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ননীবালা দেবী 1888 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
4. কত বছর বয়সে ননীবালা দেবী বিবাহ করেন?
উত্তর: এগারো বছর বয়সে ননীবালা দেবী বিবাহ করেন।
5. ননীবালা দেবী কার কাছ থেকে বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন?
উত্তর: ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে ননীবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন।
6. বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জিকে ননীবালা দেবী কোথায় আশ্রয় দিয়েছিলেন?
উত্তর: রিষড়ায় আশ্রয় দিয়েছিলেন।
7. মসার কী?
উত্তর: মসার একপ্রকার পিস্তল।
8. ননীবালা দেবী কার সঙ্গে পেশোয়ারে গিয়েছিলেন?
উত্তর: বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্রের সঙ্গে পেশোয়ারে গিয়েছিলেন।
9. কাশীর জেলের ‘পানিশমেন্ট সেল’টি কোথায় ছিল?
উত্তর: কাশীর জেলের ‘পানিশমেন্ট সেল’টি জেলের প্রাচীরের বাইরে মাটির নীচে ছিল।
10. কাশীর জেলে ননীবালা দেবীকে কোন্ পুলিশ আধিকারিক জেরা করেছিলেন?
উত্তর: কাশীর জেলে ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি ননীবালা দেবীকে জেরা করেছিলেন।
11. কাশীর জেল থেকে কোন্ জেলে ননীবালা দেবীকে স্থানান্তরিত করা হয়েছিল?
উত্তর: কাশীর জেল থেকে প্রেসিডেন্সি জেলে ননীবালা দেবীকে স্থানান্তরিত করা হয়েছিল।
12. পুলিশের কোন্ আধিকারিক প্রেসিডেন্সি জেলে ননীবালা দেবীকে জেরা করতেন?
উত্তর: আই. বি. পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেব প্রেসিডেন্ট জেলে ননীবালা দেবীকে জেরা করতেন।
13. ননীবালা দেবী গোল্ডি সাহেবকে তাঁকে কার কাছে রাখার জন্য অনুরোধ জানিয়েছিলেন?
উত্তর: ননীবালা দেবী গোল্ডি সাহেবকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী সারদামণি দেবীর কাছে তাঁকে রাখার জন্য অনুরোধ করেছিলেন।
14. গোল্ডি সাহেব ননীবালার দরখাস্তটিকে কী করেছিলেন?
উত্তর: গোল্ডি সাহেব ননীবালার দরখাস্তটিকে ননীবালার সম্মুখে ছিঁড়ে ছিঁড়ে কাগজের টুকরিতে ফেলে দেন।
15. ননীবালা দেবী প্রেসিডেন্সি জেল থেকে কোন্ সালে মুক্তি পেয়েছিলেন?
উত্তর: 1919 খ্রিস্টাব্দে ননীবালা দেবী প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পেয়েছিলেন।
16. দুকড়িবালা দেবী কোন্ সালে জন্মেছিলেন?
উত্তর: 1887 খ্রিস্টাব্দে দুকড়িবালা দেবী জন্মেছিলেন।
17. দুকড়িবালা দেবীর জন্মস্থান কোথায়?
উত্তর: দুকড়িবালা দেবীর জন্মস্থান বীরভূম জেলার নলহাটি থানার অধীনে ঝাউপাড়া গ্রামে।
18. দুকড়িবালা দেবীর স্বামীর নাম কী?
উত্তর: দুকড়িবালা দেবীর স্বামীর নাম ফণীভূষণ চক্রবর্তী।
19. দুকড়িবালা দেবীর বোনপো-এর নাম কী?
উত্তর: দুকড়িবালা দেবীর বোনপোর নাম নিবারণ ঘটক।
20. নিবারণ ঘটক দুকড়িবালা দেবীর কাছে কতগুলি মসার পিস্তল রাখতে দিয়েছিলেন?
উত্তর: নিবারণ ঘটক দুকড়িবালা দেবীর কাছে সাতটি মসার পিস্তল রাখতে দিয়েছিলেন।
21. পুলিশ কোন্ অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেফতার করে?
উত্তর: বোনপো নিবারণের রডা কোম্পানি থেকে চুরি করা সাতটা মসার পিস্তল ও অন্যান্য অস্ত্রশস্ত্র দুকড়িবালা দেবীর বাড়িতে লুকিয়ে রাখার অপরাধে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
22. স্পেশাল ট্রাইবুনালের বিচারে দুকড়িবালা দেবীর কী সাজা হয়েছিল?
উত্তর: স্পেশাল ট্রাইবুনাল বিচারে দুকড়িবালা দেবীর দু-বছর সশ্রম কারাদণ্ড হয়েছিল।
23. কোন্ সালে দুকড়িবালা দেবী প্রয়াত হন?
উত্তর: সম্ভবত 1970 খ্রিস্টাব্দে দুকড়িবালা দেবী প্রয়াত হন।
সময় ও ঘটনা: অনুশীলনী
5 ঘটনার ক্রমানুসারে সাজিয়ে লেখো –
- চন্দননগরে যাদুগোপাল মুখার্জী, অমর চ্যাটার্জী, অতুল ঘোষ প্রমুখ বিপ্লবীকে আশ্রয়দান ও সেখান থেকে পলায়ন করলেন ননীবালা দেবী।
- পেশোয়ার থেকে গ্রেপ্তার করে কাশীতে পাঠানো হল ননীবালা দেবীকে এবং আলোবাতাসহীন বদ্ধ ঘরে তালাবন্ধ করে শাস্তি দেওয়া হত।
- বাগবাজারে মা সারদার কাছে থাকার ইচ্ছা প্রকাশ করে দরখাস্ত লিখলেন ননীবালা দেবী।
- আই.বি. পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি ননীবালা দেবীকে জেরা করতেন।
- অমর চ্যাটার্জী ও তাঁর সহকর্মীকে রিষড়াতে দুইমাস আশ্রয় দিলেন ননীবালা দেবী।
- পুলিশ সুপার গোল্ডি দরখাস্ত ছিঁড়ে ফেলায় ক্ষিপ্ত ননীবালা দেবী এক চড় বসিয়ে দিলেন গোল্ডির মুখে।
- ভাইপো অমরেন্দ্র চ্যাটার্জীর কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননীবালা দেবী।
- রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেল থেকে ননীবালা দেবী সংগ্রহ করলেন পিস্তলের গুপ্ত খবর।
উত্তর –
- ভাইপো অমরেন্দ্র চ্যাটার্জীর কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননীবালা দেবী।
- অমর চ্যাটার্জী ও তাঁর সহকর্মীকে রিষড়াতে দুইমাস আশ্রয় দিলেন ননীবালা দেবী।
- রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেল থেকে ননীবালা দেবী সংগ্রহ করলেন পিস্তলের গুপ্ত খবর।
- চন্দননগরে যাদুগোপাল মুখার্জী, অমর চ্যাটার্জী, অতুল ঘোষ প্রমুখ বিপ্লবীকে আশ্রয়দান ও সেখান থেকে পলায়ন করলেন ননীবালা দেবী।
- পেশোয়ার থেকে গ্রেপ্তার করে কাশীতে পাঠানো হল ননীবালা দেবীকে এবং আলোবাতাসহীন বদ্ধ ঘরে তালাবন্ধ করে শাস্তি দেওয়া হত।
- আই.বি. পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি ননীবালা দেবীকে জেরা করতেন।
- বাগবাজারে মা সারদার কাছে থাকার ইচ্ছা প্রকাশ করে দরখাস্ত লিখলেন ননীবালা দেবী।
- পুলিশ সুপার গোল্ডি দরখাস্ত ছিঁড়ে ফেলায় ক্ষিপ্ত ননীবালা দেবী এক চড় বসিয়ে দিলেন গোল্ডির মুখে।
6 কে, কোন আন্দোলনের সঙ্গে যুক্ত মিলিয়ে লেখো –
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| প্রীতিলতা ওয়াদ্দেদার | আইন অমান্য আন্দোলন। |
| মাতঙ্গিনী হাজরা | সিপাহি বিদ্রোহ। |
| সরোজিনী নাইডু | ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ |
| ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ | লবণ সত্যাগ্রহ। |
উত্তর –
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| প্রীতিলতা ওয়াদ্দেদার | ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ |
| মাতঙ্গিনী হাজরা | লবণ সত্যাগ্রহ। |
| সরোজিনী নাইডু | আইন অমান্য আন্দোলন। |
| ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ | সিপাহি বিদ্রোহ। |
উপসংহার
এই প্রশ্নগুলি দিয়ে পাঠের তথ্য দ্রুত ঝালিয়ে নাও। উত্তর মনে রাখার পাশাপাশি সংক্ষিপ্ত ও রচনাধর্মী আলোচনাও পড়ো।





মন্তব্য করুন