এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পরম উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে? পরম স্কেলের তাৎপর্য উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “পরম উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে? পরম স্কেলের তাৎপর্য উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

পরম উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে?
পরম উষ্ণতা – পরম স্কেল অনুযায়ী উষ্ণতার মানকে পরম উষ্ণতা বলে। পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে।
পরম স্কেলের তাৎপর্য উল্লেখ করো।
অথবা, উষ্ণতার পরম স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হয় না কেন?
পরম স্কেলের তাৎপর্য সেলসিয়াস স্কেলে ঋণাত্মক তাপমাত্রা সম্ভব কিন্তু পরম স্কেলে কোনো ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়, কারণ – সেলসিয়াস স্কেলে 0° বরফের গলনাঙ্কের তাপমাত্রার সমান। কিন্তু বিভিন্ন উপায়ে বরফের গলনাঙ্কের তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রা সৃষ্টি করা যায়। সেই সমস্ত তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে ঋণাত্মক ধরা হয়, যেমন – হিমমিশ্রণের তাপমাত্রা বরফের গলনাঙ্কের তাপমাত্রা থেকে প্রায় 23° কম। এজন্য হিমমিশ্রণের তাপমাত্রা ধরা হয় -23°C। কিন্তু পরম স্কেলে ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়। কারণ পরম শূন্য তাপমাত্রা এমন এক তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের কোনো আয়তন থাকে না বা এটি কোনো চাপ প্রয়োগ করে না। এটি অপেক্ষা কম তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন অথবা চাপ ঋণাত্মক হয়ে পড়ে। কিন্তু এরূপ ঋণাত্মক আয়তন বা চাপ অর্থহীন। সেজন্য পরম শূন্য অপেক্ষা নিম্ন তাপমাত্রা সম্ভব নয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পরম উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে? পরম স্কেলের তাৎপর্য উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “পরম উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে? পরম স্কেলের তাৎপর্য উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment