প্রাচ্যবাদী (ওরিয়েন্টালিস্ট) ও পাশ্চাত্যবাদী (অ্যাংলিসিস্ট) বিতর্ক কী? ঊনবিংশ শতাব্দীর শিক্ষার প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের কারণ

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “প্রাচ্যবাদী (ওরিয়েন্টালিস্ট) ও পাশ্চাত্যবাদী (অ্যাংলিসিস্ট) বিতর্ক বলতে কী বোঝো? ঊনবিংশ শতাব্দীর শিক্ষার প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের কারণ সম্পর্কে লেখো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “প্রাচ্যবাদী (ওরিয়েন্টালিস্ট) ও পাশ্চাত্যবাদী (অ্যাংলিসিস্ট) বিতর্ক বলতে কী বোঝো? ঊনবিংশ শতাব্দীর শিক্ষার প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের কারণ সম্পর্কে লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

প্রাচ্যবাদী (ওরিয়েন্টালিস্ট) ও পাশ্চাত্যবাদী (অ্যাংলিসিস্ট) বিতর্ক বলতে কী বোঝো? ঊনবিংশ শতাব্দীর শিক্ষার প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের কারণ সম্পর্কে লেখো।

প্রাচ্যবাদী (ওরিয়েন্টালিস্ট) ও পাশ্চাত্যবাদী (অ্যাংলিসিস্ট) বিতর্ক বলতে কী বোঝো?

1813 খ্রিস্টাব্দের সনদ আইনের 29 নং ধারায় ভারতে শিক্ষাপ্রসারের জন্য যে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়-তা প্রাচ্য না পাশ্চাত্য─কোন্ শিক্ষাখাতে ব্যয়িত হবে তা নিয়ে বিতর্ক দেখা দেয়। প্রাচ্যবাদীদের পক্ষে ছিলেন কোলব্রুক, উইলসন, জেমস প্রিন্সেপ এবং পাশ্চাত্যবাদীদের পক্ষে ছিলেন চার্লস গ্রান্ট, ট্রেভেলিয়ান, ডাফ, মেকলে, রাজা রামমোহন প্রমুখ ব্যক্তিবর্গ। এটিই প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক নামে পরিচিত।

ঊনবিংশ শতাব্দীর শিক্ষার প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের কারণ সম্পর্কে লেখো।

প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের প্রেক্ষাপট –

ঊনবিংশ শতাব্দীর প্রথম অর্ধে ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে প্রাচ্য ও পাশ্চাত্যদের দ্বন্দ্ব একটি স্মরণীয় ঘটনা। এই দ্বন্দ্ব প্রকট হয়েছিল 1813 খ্রীস্টাব্দে সনদ আইনের 43 নং ধরার ব্যাখ্যা কেন্দ্র করে। উক্ত ধারায় বলা হয়েছিল যে –

“ব্রিটিশ ভারতে সাহিত্যের পুনঃরুজ্জীবন ও উন্নতি সাধন শিক্ষিত ভারত বাসীদের উৎসাহ দান এবং এ দেশবাসীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রবর্তন ও উন্নয়নের জন্য কোম্পানী অন্য সব রকম খরচ বাদে বছরে কম পক্ষে এক লক্ষ টাকা খরচ করবে “

বিতর্কের উৎস –

সনদ আইনে উপরিউক্ত 43 নং ধরার শব্দগুলিকে, এমন ভাবে ব্যাবহার করা হয়েছে। জার ব্যাখ্যা নিয়ে বিতর্কের ঝড় বোয়ে গিয়েছিল।

এক্ষেত্রে “ সাহিত্যের পুনরুজ্জীবন ও উন্নতি” বলতে ভারতীয় অথবা পাশ্চাত্য- সাহিত্য কোনটিকে বোঝায় এবং “বিজ্ঞান শিক্ষার প্রবর্তন” বলতে প্রাচ্য বিজ্ঞান কি পাশ্চাত্য বিজ্ঞান তা স্পষ্ট বা পরিষ্কার ভাবে বলা হয়নি। এর ফলে শিক্ষার উদ্দেশ্য, বিষয়বস্তু, ভাষা, মাধ্যম, শিক্ষা বিস্তারের পদ্ধতি প্রভিতিকে কেন্দ্র করে প্রাচ্য ও পাশ্চাত্য বাদীদের দুটি দলের উদ্ভব ঘটে ছিল।

প্রাচ্য পন্থী ও পাশ্চাত্য পন্থীদের দল –

1823 খ্রীস্টাব্দে অস্থায়ী গভর্নর জেনারেল মি: অ্যাডামের নেতৃত্বে দশজন সদস্য নীয়ে G.C.P.I (Genaral commitee of public instruction) নামে একটি শিক্ষা সংস্থা গঠিত হয় এবং পরে উক্ত সনদ আইনের ব্যাখ্যা নিয়ে বিতর্কের তুমুল ঝড় বয়ে যায়। ফলে পরস্পর মতবিরোধী মতাদর্শনের ভিত্তিতে দুটি দলে বিভক্ত হয়ে যায়-একটি হল প্রাচ্য অপরটি হল পাশ্চাত্য।

  • প্রাচ্যদের মধ্যে ছিল – উইলসন, পিন্সেস প্রমুখ সদস্য এবং এদের মতের পক্ষে ছিলো রক্ষনশীল সরকারি কর্মচারী, এবং দেশীয় পণ্ডিত সমাজ ।
  • পাশ্চাত্যের মধ্যে ছিল – মিশনারী সম্প্রদায় সরকারি নবীন কর্মচারী প্রমুখ ব্যাক্তিবর্গ।

উভয় দলের পরস্পর বিরোধী মতবাদ –

শিক্ষা সম্পর্কিত কয়েকটি মৌলিক প্রশ্নকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে যে সব মতবিরোধী দেখা দিয়েছিল সে গুলি হল নিম্নরূপ –

শিক্ষা নীতির উদ্দেশ্য নিয়ে মতভেদ –

প্রাচ্য বাদীদের মতে ভারতের গৌরবময় অতীত সংস্কৃতি ও তার পুনরুজ্জীবনই হবে এদেশে শিক্ষার উদ্দেশ্য। সনদ আইনের 43 নং ধারায় ” সাহিত্যের পুনরুজ্জীবন ” বলতে প্রাচ্য বাদীরা প্রাচীন ভারতীয় ভাষা ও সাহিত্যের (সংস্কৃত আরবী, ফরাসি) উন্নয়ণ এবং “শিক্ষিত ভারতীয়দের উৎসাহ দান” – বলতে প্রাচ্য বিদ্যায় শিক্ষিত পণ্ডিতদের বুঝিয়েছেন। তাদের মতে এই পথে এদেশের রক্ষনশীল অভিজাত শ্রেণীর মানুষদের সন্তুষ্ট করা যাবে।

অপরদিকে, পাশ্চাত্যবাদীদের মতে পাশ্চাত্য বিজ্ঞান সাহিত্যের প্রসার করাই হবে ভারতীয় শিক্ষার উদ্দেশ্য। তাঁরা দাবি করেন যে সনদ আইনে “সাহিত্য “ বলতে পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত ভারতীয়দের বোঝানো হয়েছে তাঁদের মতে পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে এদেশের মধবৃত্তদের মন জয় করা সম্ভব হবে এবং সরকারি কাজ কর্মে উপযুক্ত কমচারী সহজেই পাওয়া যাবে। 

শিক্ষার বিষয় বস্তু নিয়ে মতভেদ – (পাঠক্রম)

শিক্ষার বিষয় বস্তু প্রসঙ্গে প্রাচ্য বাদীরা বলেন যে প্রাচীন, সাহিত্য, দর্শন, ও ধর্মতত্ত্ব নিয়ে গঠিত হবে মূল পাঠক্রম। তবে এগুলি চর্চার সঙ্গে সঙ্গে অনুবাদের মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের অনুশীলন কিছুটা থাকবে।

অপরদিকে, পাশ্চাত্য বাদীদের অভিমত হল প্রাচ্য শিক্ষা সম্পূর্ণ অন্তঃসার শূন্য ও অচল। তাছাড়া ভারতীয়দের মধ্যে ক্রমশ পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের আগ্রহ বেড়েই চলেছে । তাই প্রাচ্য বিদ্যার পরিবর্তে পাশ্চাত্য সাহিত্য,দর্শন কে সরাসরি উপস্থাপিত করতে হবে।

ভাষাগত পদ্ধতির মতভেদ –

উভয় গোষ্ঠীর মধ্যে ভাষাগত প্রশ্নের মতভেদ খুবই স্পষ্ট।

  • প্রাচ্য বাদীরা – সঙ্কৃত, আরবী,ফরাসি ভাষা শিক্ষার মাধ্যম করতে চাইতেন ।
  • পাশ্চাত্য বাদীরা – ইংরেজিকে শিক্ষা বহন করতে চাইতেন।

শিক্ষা বিস্তারের পদ্ধতি সম্পর্কে মতভেদ –

প্রাচ্য বাদীরা প্রাচ্য শিক্ষা প্রসারের জন্য দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলি চালু রাখা পুস্তক প্রকাশন এবং প্রাচ্য বিদ্যার শিক্ষার্থীদের জন্য আর্থিক সাহায্য দানের কথা বলেছেন । অপরদিকে পাশ্চাত্য বাদীরা দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পাশ্চাত্য ধারায় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা নীতি প্রচলন করতে চেয়েছিলেন।

1835 সালে বড়লাট লর্ড বেন্টিং ঘোষণা করেন যে ইউরোপীয় সাহিত্য এবং বিজ্ঞান সাধারণকে পরিপূর্ণ করার জন্য সরকারি অর্থ ব্যায় হবে। তবে প্রাচ্য কলেজ গুলিকে ভেঙে দেওয়া হবে না। ছাত্র শিক্ষকের বৃত্তি কাটা হবে না। এ বিষয়ে কোনো নতুন দায়িত্ব গ্রহণ করা হবে না অর্থাৎ ইংরেজি সাহিত্য ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের বিস্তারের উদ্দেশ্য হবে সরকারি প্রচেষ্টা এবং যেখানে বার্ষিক সরকারি অর্থ (1 লক্ষ্য টাকা) ব্যায় করা হবে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “প্রাচ্যবাদী (ওরিয়েন্টালিস্ট) ও পাশ্চাত্যবাদী (অ্যাংলিসিস্ট) বিতর্ক বলতে কী বোঝো? ঊনবিংশ শতাব্দীর শিক্ষার প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের কারণ সম্পর্কে লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “প্রাচ্যবাদী (ওরিয়েন্টালিস্ট) ও পাশ্চাত্যবাদী (অ্যাংলিসিস্ট) বিতর্ক বলতে কী বোঝো? ঊনবিংশ শতাব্দীর শিক্ষার প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের কারণ সম্পর্কে লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

গ্রিনহাউস গ্যাসগুলির ক্ষতিকর প্রভাব এবং কমানোর উপায় | মাধ্যমিক জীবনবিজ্ঞান

SPM কী? SPM-এর প্রকৃতি, উৎস এবং ক্ষতিকর প্রভাব

মহাভারতে তোমার প্রিয় চরিত্র কোনটি? কেন তাকে ভালো লাগে | অষ্টম শ্রেণী পথের পাঁচালী

বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাবার অভিজ্ঞতাটি লেখো। ‘কুঠিবাড়ি’ বলতে তুমি কী বোঝো?

ছবি দেখে চেনা কোনো কিছু হঠাৎ চোখের সামনে চলে এলে কেমন লাগে? অপুর খরগোশ দেখার মতো তোমার হঠাৎ অবাক হবার মতো কোনো ঘটনা লেখো।