এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”প্রাথমিক বায়ুদূষক এবং গৌণ বায়ুদূষক কাকে বলে? প্রাথমিক বায়ুদূষক এবং গৌণ বায়ুদূষকের মধ্যে পার্থক্য লেখো।”—নিয়ে আলোচনা করব।
এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রাথমিক বায়ুদূষক এবং গৌণ বায়ুদূষক কাকে বলে?
- প্রাথমিক বায়ুদূষক (Primary Air Pollutants) – যেসব বায়ুদূষক কোনো প্রাকৃতিক ঘটনায় অথবা মনুষ্যজনিত কারণে সরাসরি উৎপন্ন হয়ে বাতাসে মেশে, সেগুলিকে প্রাথমিক বায়ুদূষক বলে।
- উদাহরণ – কার্বন ডাইঅক্সাইড (\(CO_2\)), সালফার ডাইঅক্সাইড (\(SO_2\)), ভাসমান বস্তুকণা (SPM), ট্রোপোস্ফিয়ারিক ওজোন ইত্যাদি।
- গৌণ বায়ুদূষক (Secondary Air Pollutants) – সূর্যালোকের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে বিভিন্ন প্রাথমিক বায়ুদূষক পদার্থ যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করে আরও জটিল ও বেশি ক্ষতিকর বায়ুদূষক সৃষ্টি করে, তখন সেগুলিকে গৌণ বায়ুদূষক বলে।
- উদাহরণ – সালফিউরিক অ্যাসিড (\(H_2SO_4\)), ধোঁয়াশা, PAN (পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট) ইত্যাদি।
প্রাথমিক বায়ুদূষক এবং গৌণ বায়ুদূষকের মধ্যে পার্থক্য
নিচে প্রাথমিক ও গৌণ বায়ুদূষকের প্রধান পার্থক্যগুলি ছকের মাধ্যমে আলোচনা করা হলো –
| বৈশিষ্ট | প্রাথমিক বায়ুদূষক | গৌণ বায়ুদূষক |
| উৎপত্তি | এগুলি উৎস থেকে সরাসরি বাতাসে মিশে যায়। | দুই বা ততোধিক প্রাথমিক বায়ু-দূষক মিশে এগুলির সৃষ্টি করে। |
| ক্ষতিকর প্রভাব | এগুলি গৌণ বায়ুদূষকের তুলনায় তুলনামূলক কম ক্ষতিকারক হয়। | এগুলি প্রাথমিক বায়ুদূষকের তুলনায় অনেক বেশি ক্ষতিকারক। |
| আলোক-রাসায়নিক বিক্রিয়া | এক্ষেত্রে আলোক-রাসায়নিক বিক্রিয়ার কোনো ভূমিকা নেই। | এক্ষেত্রে আলোক-রাসায়নিক বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। |
| উদাহরণ | ধূলিকণা, যানবাহনের ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড (\(CO_2\)) ইত্যাদি। | নাইট্রোজেন ডাইঅক্সাইড (\(NO_2\)), PAN (পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট) ইত্যাদি। |
আরও পড়ুন – জৈব বিবর্ধন ও জৈব সঞ্চয়ন বলতে কী বোঝো? পার্থক্য লেখো
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে পরিবেশদূষণ সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি, প্রাথমিক ও গৌণ বায়ুদূষকের এই সহজ ব্যাখ্যা এবং পার্থক্যটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment