প্রাথমিক বায়ুদূষক এবং গৌণ বায়ুদূষক কাকে বলে? এদের মধ্যে পার্থক্য

Souvick

Home » প্রাথমিক বায়ুদূষক এবং গৌণ বায়ুদূষক কাকে বলে? এদের মধ্যে পার্থক্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”প্রাথমিক বায়ুদূষক এবং গৌণ বায়ুদূষক কাকে বলে? প্রাথমিক বায়ুদূষক এবং গৌণ বায়ুদূষকের মধ্যে পার্থক্য লেখো।”—নিয়ে আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রাথমিক বায়ুদূষক এবং গৌণ বায়ুদূষক কাকে বলে? প্রাথমিক বায়ুদূষক এবং গৌণ বায়ুদূষকের মধ্যে পার্থক্য লেখো।

প্রাথমিক বায়ুদূষক এবং গৌণ বায়ুদূষক কাকে বলে?

  • প্রাথমিক বায়ুদূষক (Primary Air Pollutants) – যেসব বায়ুদূষক কোনো প্রাকৃতিক ঘটনায় অথবা মনুষ্যজনিত কারণে সরাসরি উৎপন্ন হয়ে বাতাসে মেশে, সেগুলিকে প্রাথমিক বায়ুদূষক বলে।
    • উদাহরণ – কার্বন ডাইঅক্সাইড (\(CO_2\)), সালফার ডাইঅক্সাইড (\(SO_2\)), ভাসমান বস্তুকণা (SPM), ট্রোপোস্ফিয়ারিক ওজোন ইত্যাদি।
  • গৌণ বায়ুদূষক (Secondary Air Pollutants) – সূর্যালোকের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে বিভিন্ন প্রাথমিক বায়ুদূষক পদার্থ যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করে আরও জটিল ও বেশি ক্ষতিকর বায়ুদূষক সৃষ্টি করে, তখন সেগুলিকে গৌণ বায়ুদূষক বলে।
    • উদাহরণ – সালফিউরিক অ্যাসিড (\(H_2SO_4\)), ধোঁয়াশা, PAN (পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট) ইত্যাদি।

প্রাথমিক বায়ুদূষক এবং গৌণ বায়ুদূষকের মধ্যে পার্থক্য

নিচে প্রাথমিক ও গৌণ বায়ুদূষকের প্রধান পার্থক্যগুলি ছকের মাধ্যমে আলোচনা করা হলো –

বৈশিষ্টপ্রাথমিক বায়ুদূষকগৌণ বায়ুদূষক
উৎপত্তিএগুলি উৎস থেকে সরাসরি বাতাসে মিশে যায়।দুই বা ততোধিক প্রাথমিক বায়ু-দূষক মিশে এগুলির সৃষ্টি করে।
ক্ষতিকর প্রভাবএগুলি গৌণ বায়ুদূষকের তুলনায় তুলনামূলক কম ক্ষতিকারক হয়।এগুলি প্রাথমিক বায়ুদূষকের তুলনায় অনেক বেশি ক্ষতিকারক।
আলোক-রাসায়নিক বিক্রিয়াএক্ষেত্রে আলোক-রাসায়নিক বিক্রিয়ার কোনো ভূমিকা নেই।এক্ষেত্রে আলোক-রাসায়নিক বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদাহরণধূলিকণা, যানবাহনের ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড (\(CO_2\)) ইত্যাদি।নাইট্রোজেন ডাইঅক্সাইড (\(NO_2\)), PAN (পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট) ইত্যাদি।

আরও পড়ুন – জৈব বিবর্ধন ও জৈব সঞ্চয়ন বলতে কী বোঝো? পার্থক্য লেখো


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে পরিবেশদূষণ সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি, প্রাথমিক ও গৌণ বায়ুদূষকের এই সহজ ব্যাখ্যা এবং পার্থক্যটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ