জৈব বিবর্ধন ও জৈব সঞ্চয়ন বলতে কী বোঝো? পার্থক্য লেখো

Souvick

Home » জৈব বিবর্ধন ও জৈব সঞ্চয়ন বলতে কী বোঝো? পার্থক্য লেখো

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”জৈব বিবর্ধন ও জৈব সঞ্চয়ন বলতে কী বোঝো? জৈব বিবর্ধন ও জৈব সঞ্চয়নের মধ্যে পার্থক্য লেখো।”—নিয়ে বিস্তারিত আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জৈব বিবর্ধন ও জৈব সঞ্চয়ন বলতে কী বোঝো? জৈব বিবর্ধন ও জৈব সঞ্চয়নের মধ্যে পার্থক্য লেখো।

জৈব বিবর্ধন ও জৈব সঞ্চয়ন বলতে কী বোঝো?

  • জৈব বিবর্ধন (Biomagnification) – যেসব পরিবর্তনবিহীন বা অভঙ্গুর রাসায়নিক পদার্থসমূহ খাদ্যশৃঙ্খলে প্রবেশ করার ফলে পুষ্টিস্তরে এই পদার্থগুলির ঘনত্ব বহুগুণ বেড়ে যায় এবং ক্রমশ এই রাসায়নিক পদার্থগুলি জীবদেহে সঞ্চিত হয়, তাকে জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন (Biomagnification) বলে।
  • জৈব সঞ্চয়ন (Bioaccumulation) – যেসব দূষক পদার্থ, যেমন— পারদ, ক্যাডমিয়াম, সিসা, DDT ইত্যাদি জীবদেহে প্রবেশ করলে বিশ্লেষিত হয় না, যার ফলে জীবদেহে ক্রমাগত সঞ্চিত হয় এবং দেহের ক্ষতি করে, তাকে জৈব সঞ্চয় বা বায়োঅ্যাকিউমুলেশন (Bioaccumulation) বলে।

জৈব বিবর্ধন ও জৈব সঞ্চয়নের মধ্যে পার্থক্য

জৈব বিবর্ধন ও জৈব সঞ্চয়নের মধ্যে প্রধান পার্থক্যগুলি নিচে ছকের সাহায্যে আলোচনা করা হলো –

বিষয়জৈব বিবর্ধন (Biomagnification)জৈব সঞ্চয়ন (Bioaccumulation)
দূষকের সঞ্চিতকরণজৈব বিবর্ধনের ক্ষেত্রে দূষক পদার্থগুলি খাদ্যশৃঙ্খলের পুষ্টিস্তরে সঞ্চিত হয়।জৈব সঞ্চয়নের ক্ষেত্রে দূষক পদার্থগুলি কোনো একটি জীবের দেহকোশে সঞ্চিত হয়।
দূষকের মাত্রাপ্রতিটি পুষ্টিস্তরে দূষকের মাত্রা বহুগুণ বৃদ্ধি পায়।দূষকের মাত্রার কোনো পরিবর্তন হয় না।
প্রক্রিয়ার বৈশিষ্ট্যজৈব বিবর্ধনের কারণ হল জৈব সঞ্চয়ন।জৈব সঞ্চয়ন, জৈব বিবর্ধনের অন্তর্ভুক্ত।

আরও পড়ুন – মানুষ ও অন্যান্য প্রাণীর ওপর শব্দদূষণের প্রভাব | মাধ্যমিক জীবনবিজ্ঞান


উপরোক্ত আলোচনায় আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, জৈব বিবর্ধন ও জৈব সঞ্চয়ন নিয়ে বিস্তারিত জানলাম যা পরিবেশদূষণ অধ্যায়ের একটি অবিচ্ছেদ্য অংশ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ