এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো।
পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক –
বায়ুচাপের পার্থক্যই বায়ুপ্রবাহের প্রধান কারণ। সাধারণ নিয়ম অনুসারে, উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয়। ভূপৃষ্ঠে সাতটি স্থায়ী বায়ুচাপ বলয় অবস্থান করছে। যথা –
- (1) নিরক্ষীয় নিম্নচাপ বলয়।
- (2) ও (3) কর্কটীয় ও মকরীয় উচ্চচাপযুক্ত বলয়।
- (4) ও (5) সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়।
- (6) ও (7) সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়।
চাপবলয়গুলি স্থায়ী হওয়ায় বায়ু সারাবছর উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে নির্দিষ্ট পথে, নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। স্থায়ী চাপ বলয়গুলির প্রভাবে, নিয়মিতভাবে প্রবাহিত বায়ুকেই নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ু প্রধানত তিন প্রকার –
- আয়ন বায়ু।
- পশ্চিমা বায়ু।
- মেরু বায়ু।
আয়ন বায়ু ও বায়ুচাপ বলয় –
কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারাবছর আয়ন বায়ু প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে 25°-30° অক্ষরেখা থেকে 5°-10° অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে আয়ন বায়ু প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুসারে, আয়ন বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যথাক্রমে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়। এই দুই প্রকার আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে (5° উত্তর থেকে 5° দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে) মিলিত হয়ে ঊর্ধ্বগামী হয়। তাই এই অঞ্চলে বায়ুর পার্শ্বপ্রবাহ থাকে না। এই অঞ্চলকেই নিরক্ষীয় শান্তবলয় বলে।
পশ্চিমা বায়ু ও বায়ুচাপ বলয় –
কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে বায়ু প্রবাহিত হয়। সাধারণভাবে এই বায়ু পশ্চিম থেকে পূর্বদিকে প্রবাহিত হওয়ায়, একেই পশ্চিমা বায়ু বলে। ফেরেলের সূত্র অনুসারে, এই বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যথাক্রমে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে সাধারণত 30°-60° অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়।
মেরু বায়ু ও বায়ুচাপ বলয় –
সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে বায়ু প্রবাহিত হয়। মেরু অঞ্চল থেকে প্রবাহিত হওয়ায় একে মেরু বায়ু বলে। সাধারণভাবে এই বায়ু উভয় গোলার্ধে 70°-80° অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমদিকে প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুসারে, এই বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যথাক্রমে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু রূপে প্রবাহিত হয়।
উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু যেখানে মিলিত হয়, সেই অঞ্চলকে আন্তঃক্রান্তীয় সীমান্ত অঞ্চল (Inter Tropical Convergence Zone বা ITCZ) বলে এবং পশ্চিমা বায়ু ও মেরু বায়ু যেখানে মিলিত হয়, সেই অঞ্চলকে মেরু সীমান্ত অঞ্চল (Polar front) বলে। চাপবলয়গুলি স্থায়ী এবং বায়ুপ্রবাহগুলি নিয়মিত হলেও সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণের সঙ্গে সঙ্গে চাপবলয়গুলি যথাক্রমে উত্তর ও দক্ষিণে সরে যায়। চাপবলয়গুলি স্থান পরিবর্তনের ফলে বায়ুপ্রবাহগুলিও উত্তরে বা দক্ষিণে প্রবাহিত হতে থাকে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment