এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো।
অথবা, বায়ুর উষ্ণতার নিয়ন্ত্রকসমূহের বিবরণ দাও।
বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণসমূহ –
অক্ষাংশ –
পৃথিবী কক্ষতলের সঙ্গে সর্বদা \( 66\frac{1^\circ}2 \) কোণে হেলে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে। এর ফলে নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয় এবং তাপীয় ফল বেশি থাকে। আবার মেরুর দিকে সূর্য ক্রমশ তির্যকভাবে পতিত হয়। ফলে সূর্যের তাপীয় ফল কম হয়। তাই উচ্চ অক্ষাংশ অপেক্ষা নিম্ন অক্ষাংশের গড় উষ্ণতা অধিক হয়।
ভূমির উচ্চতা –
আমরা জানি ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি কিমিতে গড়ে প্রায় 6.5° সে হারে উষ্ণতা হ্রাস পায়। তাই সমুদ্রতল থেকে কোনো স্থান যত ওপরে অবস্থান করে সেই স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতা তত কম হয়।

স্থলভাগ ও জলভাগের বণ্টন –
জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উষ্ণ বা শীতল হয়। এই কারণে সমুদ্র থেকে কম দূরবর্তী স্থান গ্রীষ্মকালে অধিক উষ্ণ ও শীতকালে অধিক শীতল হয়।
বায়ুপ্রবাহ –
সমুদ্রস্রোতের মতোই উষ্ণ বায়ু প্রবাহিত অঞ্চল উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহিত অঞ্চল শীতল প্রকৃতির হয়। যেমন – উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে প্রেইরি অঞ্চল বরফমুক্ত হয়ে যায় কিন্তু শীতল সাইবেরীয় বায়ুর প্রভাবে চিনে শীতকালে তুষারপাত হয়।
সমুদ্রস্রোত –
সমুদ্রের যে উপকূলীয় অঞ্চল বরাবর উষ্ণ সমুদ্রস্রোত প্রবাহিত হয় সে অঞ্চলের বায়ুমণ্ডল উষ্ণ এবং যে অঞ্চলে শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হয় সেখানকার বায়ুমণ্ডল শীতল প্রকৃতির হয়।
ভূমির ঢাল –
ভূমির ঢালের দিক অনুযায়ী সৌরশক্তি প্রাপ্তির তারতম্য ঘটে। উত্তর গোলার্ধে উত্তরমুখী ভূমির ঢাল অপেক্ষা দক্ষিণমুখী ভূমির ঢালে অধিক লম্বভাবে সৌরকিরণ পড়ে, ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা অধিক হয়।
মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ –
দিনের আকাশ মেঘাচ্ছন্ন থাকলে সৌররশ্মির তাপীয় ফল হ্রাস পায় কিন্তু রাতের আকাশ মেঘাচ্ছন্ন হলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ মেঘ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। ফলে উষ্ণতা বৃদ্ধি পায়। উষ্ণতার ওপর বৃষ্টিপাতের প্রভাব কম হলেও বৃষ্টিপাত হওয়ার ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা সামান্য হ্রাস পায়।
স্বাভাবিক উদ্ভিদ –
সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সময় উদ্ভিদ সৌররশ্মি ও কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেনের সংযোজন ঘটায়। তাই অধিক উ
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment