রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও।

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনা –

ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা

রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচক ছিলেন। তিনি বিদেশী ভাষার মাধ্যমে শিক্ষার ঘোর বিরোধী ছিলেন। তাঁর মতে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা আসলে ভারতীয়দের মধ্যে ভেদাভেদ ঘটিয়ে বিভাজন সৃষ্টি করে। এই প্রসঙ্গে ‘শিক্ষার হেরফের’, ‘তোতা কাহিনী’, ‘শিক্ষার বিকিরণ’ প্রভৃতি প্রবন্ধের কথা উল্লেখ করা যায়। রবীন্দ্রনাথের মতে শিক্ষা হবে মানবজীবনের পূর্ণতাদানের চাবিকাঠি।

শিক্ষার পরিবেশ ও সামগ্রিক বিকাশ –

রবীন্দ্রনাথ ঠাকুর গুরুকুল শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থাশীল ছিলেন। মানব প্রকৃতির সঙ্গে বিশ্বপ্রকৃতির মেলবন্ধন ঘটানো ও প্রকৃতির কোলে বসে শিক্ষা গ্রহণের কথা তিনি বলেন। চার দেওয়ালের পরিবর্তে খোলা আকাশের তলায় আলো, বাতাস, গাছপালার মধ্যে শিক্ষা গ্রহণের কথা বলেন। 1901 খ্রিস্টাব্দের 22 শে ডিসেম্বর রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ‘ব্রহ্মচর্যাশ্রম’ নামে একটি আশ্রমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

শিক্ষার্থীদের স্বাধীনতা ও মুক্ত চিন্তা –

তাঁর মতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধার সাথে দান করলে শ্রদ্ধার সাথে গ্রহণ করা যায়। যেখানে শ্রদ্ধা থাকে না সেখানে আদানপ্রদানের সম্পর্ক কলুষিত হয়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতা, অবাধ বিচরণ ও খেলাধুলা এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন, তবে মরিপের গুরুত্ব দিয়েছিলেন, স্বাধীনতা বলতে তিনি স্বেচ্ছাচারকে বোঝান নি।

দেশ ও বিদেশের জ্ঞানচর্চার সমন্বয়সাধন ও বিশ্বভারতী –

রবীন্দ্রনাথ পাশ্চাত্য বিজ্ঞান ও ভারতীয় সাহিত্যের মেলবন্ধন করতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে 1919 খ্রিস্টাব্দ থেকে একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান গঠনের কথা ভাবেন, যা হল ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়’। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে তিনি এই বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন যার সংকল্পমন্ত্র যজুর্বেদের মহান মন্ত্র – “যত্র বিশ্বং ভবত্যেকনীড়ম্” অর্থাৎ “যেটি সর্বজগতের নীড় বা বাসা”।

বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর বীরভূম জেলার শান্তিনিকেতনে স্নিগ্ধ পল্লী প্রকৃতির বুকে “বিশ্বভারতী” প্রতিষ্ঠা করেছিলেন।

বিশ্বভারতী প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল –

  • প্রাচীন ভারতীয় আশ্রমিক শিক্ষার সাথে আধুনিক শিক্ষা চেতনার সম্মিলন, অর্থাৎ প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষারীতির সমন্বয় সাধন; যেটি বিশ্বভারতীর সংকল্পমন্ত্রেই আছে “যত্র বিশ্বং ভবত্যেএকনীড়ম্” – যেখানে বিশ্ব সমগ্র একটি বাসায় আশ্রয় নেবে।
  • শিক্ষার্থীর জীবনের সর্বাঙ্গীণ বা পরিপূর্ণ বিকাশ সাধন করা।
  • শিক্ষার সঙ্গে প্রকৃতি ও মানুষের সমন্বয় গড়ে তোলা।
  • আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মৌলিকনীতি হিসাবে শিক্ষার্থীর স্বাধীনতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান