এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সূর্যরশ্মির পতনকোণ কীভাবে সৌরশক্তির তাপীয় ফলকে প্রভাবিত করে? সৌররশ্মির তাপীয় ফলের গুরুত্ব লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “সূর্যরশ্মির পতনকোণ কীভাবে সৌরশক্তির তাপীয় ফলকে প্রভাবিত করে? সৌররশ্মির তাপীয় ফলের গুরুত্ব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সূর্যরশ্মির পতনকোণ কীভাবে সৌরশক্তির তাপীয় ফলকে প্রভাবিত করে?
আকাশে সূর্যের অবস্থান দেখে সূর্যরশ্মির পতন কোণ নির্ণয় করা হয়। লম্ব সূর্যরশ্মির চেয়ে তীর্যক সূর্যরশ্মি অনেক বেশি স্থানে ছড়িয়ে পড়ে। তীর্যক সূর্যরশ্মি অনেকটা অঞ্চল জুড়ে পতিত হলে ও প্রতি ইউনিট পিছু রশ্মির তাপীয় ফল কম থাকে। আবার তীর্যক সূর্যরশ্মি দীর্ঘ পথ অতিক্রম করে ভূপৃষ্ঠে পতিত হয় বলে এর তাপীয় ফল কমে যায়। অপর দিকে লম্ব রশ্মি স্বল্পস্থানে ছড়িয়ে পড়ে বলে প্রতি ইউনিট পিছু তাপীয় ফল বেশি হয়। সূর্যরশ্মির তাপীয় ফল আকাশে সূর্যের অবস্থান, কোনো স্থানের অক্ষাংশীয় অবস্থান, ঋতু, দিনের দৈর্ঘ্য প্রভৃতির দ্বারাও নিয়ন্ত্রিত হয়।
সৌররশ্মির তাপীয় ফলের গুরুত্ব লেখো।
সূর্য থেকে আগত যে পরিমাণ সৌররশ্মি ক্ষুদ্রতরঙ্গের আকারে পৃথিবীতে পৌঁছোয়, তাকে ইনসোলেশন বা সৌররশ্মির তাপীয় ফল বলে।
গুরুত্ব –
- সৌররশ্মির তাপীয় ফলের জন্য বায়ুমণ্ডল উত্তপ্ত হয়।
- সৌররশ্মির ফলে ভূপৃষ্ঠে উচ্চচাপ ও নিম্নচাপের সৃষ্টি হয়।
- তাপ ও চাপের পার্থক্যের জন্য বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের সৃষ্টি হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সূর্যরশ্মির পতনকোণ কীভাবে সৌরশক্তির তাপীয় ফলকে প্রভাবিত করে? সৌররশ্মির তাপীয় ফলের গুরুত্ব লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “সূর্যরশ্মির পতনকোণ কীভাবে সৌরশক্তির তাপীয় ফলকে প্রভাবিত করে? সৌররশ্মির তাপীয় ফলের গুরুত্ব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment