শীতকালে ভারতে গম চাষ করার কারণ ব্যাখ্যা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “শীতকালে ভারতে গম চাষ করার কারণ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

শীতকালে ভারতে গম চাষ করার কারণ ব্যাখ্যা করো
শীতকালে ভারতে গম চাষ করার কারণ ব্যাখ্যা করো

শীতকালে ভারতে গম চাষ করার কারণ ব্যাখ্যা করো।

শীতকালে ভারতে গম চাষ হওয়ার কারণ –

গম প্রধানত রবিশস্যের অন্তর্গত ফসল। উত্তর-পশ্চিমে ভারতে গম চাষের প্রয়োজনীয় অনুকূল পরিবেশের জন্য শীতকালই আদর্শ ঋতু। শীতকালে ভারতে গম চাষের সকল আদর্শ পরিবেশ বর্তমান। যথা –

  • 15°-20°C উষ্ণতা – গম চাষের জন্য 15°-20°C উষ্ণতার প্রয়োজন। 20°C -এর অধিক উষ্ণতা গমচাষের ক্ষতি করে।
  • আবহাওয়া – গম চাষের সময় বীজের অঙ্কুরোদগম থেকে পাকার সময় পর্যন্ত বিভিন্ন প্রকার আবহাওয়ার প্রয়োজন।
    1. আর্দ্র শীতল আবহাওয়া – বীজের অঙ্কুরোদগম ও চারা বৃদ্ধির সময় আর্দ্র শীতল আবহাওয়া প্রয়োজন।
    2. শুষ্ক আবহাওয়া – গমগাছের শিষ বেরোনোর সময় স্বল্প উষ্ণ ও শুষ্ক আবহাওয়া দরকার।
    3. উষ্ণ ও রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া – গম পাকার সময় উষ্ণ ও রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া প্রয়োজন। ভারতে শীতকালে উপরোক্ত আবহাওয়া থাকায় গম চাষ খুব ভালো হয়।
  • বৃষ্টিপাত – গম চাষের সময় 50-100 সেমি বৃষ্টিপাত প্রয়োজন। গমের দানার উপযুক্ত পুষ্টির জন্য সামান্য বৃষ্টিপাত প্রয়োজন। ভারতে শীতকালে পশ্চিমি ঝঞ্জার কারণে মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত হয় যা গম চাষে সহায়ক।

উপরোক্ত অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকায় ভারতের শীতকালে গম চাষ প্রাধান্য পেয়েছে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “শীতকালে ভারতে গম চাষ করার কারণ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর