সিঙ্গাপুরের জলবায়ুর বৈশিষ্ট্য বিশ্লেষণ করে জলবায়ু ও গোলার্ধ শনাক্ত করো।

Rahul

Home » সিঙ্গাপুরের জলবায়ুর বৈশিষ্ট্য বিশ্লেষণ করে জলবায়ু ও গোলার্ধ শনাক্ত করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সিঙ্গাপুরের জলবায়ুর বৈশিষ্ট্য বিশ্লেষণ করে জলবায়ু ও গোলার্ধ শনাক্ত করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “সিঙ্গাপুরের জলবায়ুর বৈশিষ্ট্য বিশ্লেষণ করে জলবায়ু ও গোলার্ধ শনাক্ত করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সিঙ্গাপুরের জলবায়ুর বৈশিষ্ট্য বিশ্লেষণ করে জলবায়ু ও গোলার্ধ শনাক্ত করো -
সিঙ্গাপুরের জলবায়ুর বৈশিষ্ট্য বিশ্লেষণ করে জলবায়ু ও গোলার্ধ শনাক্ত করো –

সিঙ্গাপুরের জলবায়ুর বৈশিষ্ট্য বিশ্লেষণ করে জলবায়ু ও গোলার্ধ শনাক্ত করো।

  • স্থান – সিঙ্গাপুর (সিঙ্গাপুর, এশিয়া)।
  • অক্ষাংশ – 1°36′ উত্তর।
  • দ্রাঘিমা – 103°45′ পূর্ব।
মাসের নামউষ্ণতা (সেলসিয়াস)বৃষ্টিপাত (সেন্টিমিটার)
January26.724.2
February27.316.3
March27.718.4
April28.517.8
May28.217.1
June28.116.2
July27.715.8
August27.617.6
September27.516.9
October27.519.3
November27.125.5
December26.624.1

জলবায়ুর বৈশিষ্ট্য বিশ্লেষণ (সিঙ্গাপুর) –

উষ্ণতা সংক্রান্ত –

  • উষ্ণতম মাস → এপ্রিল, উষ্ণতা 28.5° সেলসিয়াস।
  • শীতলতম মাস → ডিসেম্বর, উষ্ণতা 26.6° সেলসিয়াস।
  • গড় বার্ষিক উষ্ণতা → 27.56° সেলসিয়াস।
  • বার্ষিক উষ্ণতার প্রসর → 1.9° সেলসিয়াস।

বৃষ্টিপাত সংক্রান্ত –

  • বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ → 229.2 সেমি।
  • বৃষ্টিবহুল মাস → নভেম্বর, বৃষ্টিপাত 25.5 সেমি।
  • সবচেয়ে কম বৃষ্টিপাতের মাস → ফেব্রুয়ারি, বৃষ্টিপাত 16.3 সেমি।
লেখচিত্রের মাধ্যমে সিঙ্গাপুরের উষ্ণতা ও বৃষ্টিপাতের পারস্পরিক সম্পর্ক -
লেখচিত্রের মাধ্যমে সিঙ্গাপুরের উষ্ণতা ও বৃষ্টিপাতের পারস্পরিক সম্পর্ক –

জলবায়ু শনাক্তকরণ –

উক্ত জলবায়ু অঞ্চলটির উষ্ণতা ও বৃষ্টিপাত বিশ্লেষণে দেখা যায়, এখানে সারাবছর গড় উষ্ণতা প্রায় সমান এবং বার্ষিক উষ্ণতার প্রসর খুবই কম। বাৎসরিক বৃষ্টিপাত খুব বেশি এবং কোনো মাসেই বৃষ্টি 16.3 সেমির কম নয়। সারাবছরই উষ্ণ-আর্দ্র ঋতু বিরাজ করে। সুতরাং, এই বৈশিষ্ট্যের সাপেক্ষে সহজেই বলা হতে পারে স্থানটি (সিঙ্গাপুর) আর্দ্র নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত।

গোলার্ধ শনাক্তকরণ –

সংশ্লিষ্ট জলবায়ু অঞ্চলের উষ্ণতা ও বৃষ্টিপাতের তথ্য এবং লেখচিত্র বিশ্লেষণে দেখা যায়, এখানে প্রতিমাসের। প্রায় সমান ও যথেষ্ট বেশি। একটানা উষ্ণতা রেখার লেখচিত্রটি প্রায় সমান্তরালে বিস্তৃত হয়েছে। বাৎসরিক উষ্ণতার প্রসর মাত্র 1.9° সেলসিয়াস এবং সার যথেষ্ট বৃষ্টিপাত ঘটে বলে সহজেই বলা যায় অঞ্চলটি নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। তবে এক্ষেত্রে আমরা জানি যে, নিরক্ষরেখা বরাবর অবস্থি স্থানের গোলার্ধ নির্ণয় করা বেশ কঠিন। সুতরাং, উক্ত স্থানটির (সিঙ্গাপুর) গোলার্ধ নির্ণয় করা সম্ভব নয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সিঙ্গাপুরের জলবায়ুর বৈশিষ্ট্য বিশ্লেষণ করে জলবায়ু ও গোলার্ধ শনাক্ত করো।” নিয়ে আলোচনা করেছি। এই “সিঙ্গাপুরের জলবায়ুর বৈশিষ্ট্য বিশ্লেষণ করে জলবায়ু ও গোলার্ধ শনাক্ত করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – বিষয়সংক্ষেপ