এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ট্রপোপজ কী? ট্রপোপজ এর বৈশিষ্ট্য” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “ট্রপোপজ কী? ট্রপোপজ এর বৈশিষ্ট্য” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ট্রপোপজ
অবস্থান – ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলা হয়। ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের সংযোগস্থলে এই স্তর অবস্থিত।
নামকরণ – ‘Pause’ শব্দটির অর্থ ‘থামা’। ট্রপোপজ অংশে উষ্ণতার হ্রাসবৃদ্ধি কিছুই ঘটে না, অর্থাৎ থেমে থাকে তাই এরূপ নামকরণ করা হয়। Sir Napier Shaw প্রথম শব্দটির ব্যবহার করেন।
বিস্তার – ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে নিরক্ষীয় অঞ্চলে 16-18 কিমি, মেরু অঞ্চলে 7-8 কিমি উচ্চতায় প্রায় 3 কিমি অঞ্চল জুড়ে ‘ট্রপোপজ’ অবস্থিত।
বৈশিষ্ট্য –
- ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে এই স্তরের অবস্থানের জন্য দুটি স্তরের মধ্যে তাপীয় মিশ্রণ ঘটে না ও বায়ু চলাচল করতে পারে না।
- ট্রপোেপজেই প্রবল গতিসম্পন্ন জেট বায়ু চলাচল করে।
- নিরক্ষীয় অঞ্চলে এই স্তরের উষ্ণতা −80°C।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ট্রপোপজ কী? ট্রপোপজ এর বৈশিষ্ট্য” নিয়ে আলোচনা করেছি। এই “ট্রপোপজ কী? ট্রপোপজ এর বৈশিষ্ট্য” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment