এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ট্রপোস্পিয়ার কাকে বলে? ট্রপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “ট্রপোস্পিয়ার কাকে বলে? ট্রপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ট্রপোস্পিয়ার কাকে বলে?
অর্থ – ‘Tropo’ শব্দের অর্থ ‘Mixing’ বা ‘Turbulence’.
সংজ্ঞা – বায়ুমন্ডলের সবচেয়ে নীচের যে স্তরে প্রতি 1 হাজার মিটার উচ্চতায় 6.4 ডিগ্রী সে হারে উষ্ণতা কমতে থাকে এবং যে স্তরে ধূলিকনা, জলীয় বাষ্প, মেঘ, বায়ুপ্রবাহ, ঝড়, অধঃক্ষেপন ইত্যাদি দেখা যায়, সেই স্তরকে ট্রপোস্ফিয়ার বলে।
উচ্চতা – নিরক্ষীয় অঞ্চলে প্রায় 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি।
বৈশিষ্ট্য –
- উষ্ণতা হ্রাস – 6.4°C/কিমি।
- মধ্য অক্ষাংশে ট্রপোস্ফিয়ারের উর্ধ্বাংশের উষ্ণতা থাকে −58°C।
- মোট গ্যসীয় উপাদানের 75% এই স্তরে উপস্থিত।
ট্রপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন?
ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.5°C/1000 মিটার হারে হ্রাস পায়। একে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলা হয় এর কারণ –
- পৃথিবীতে আগাত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ ক্রমে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। সুতরাং ভূপৃষ্ঠ থেকে যত ঊর্ধ্বে ওঠা যায় ততই তাপের উৎস দূরে সরে যেতে থাকে। ফলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পেতে থাকে।
- ঊর্ধ্বগামী বায়ু চাপ হ্রাস পাওয়ায় আয়তন বৃদ্ধি পায়, ফলে তাপও ক্রমশ হ্রাস পেতে থাকে।
- অর্ধিক উচ্চতায় বায়ুর ঘনত্ব হ্রাস পেলে তার মোট তাপধারণ ক্ষমতা হ্রাস পায়, ফলে উষ্ণতাও হ্রাস পেতে থাকে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ট্রপোস্পিয়ার কাকে বলে? ট্রপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন?” নিয়ে আলোচনা করেছি। এই “ট্রপোস্পিয়ার কাকে বলে? ট্রপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment