এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মেসোস্ফিয়ারে উল্কাখণ্ড পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণ কী? মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “মেসোস্ফিয়ারে উল্কাখণ্ড পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণ কী? মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মেসোস্ফিয়ারে উল্কাখণ্ড পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণ কী?
মেসোস্ফিয়ারে উল্কাখণ্ড পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণ –
স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বের বায়ুস্তরকে মেসোস্ফিয়ার বলে। এই স্তরের ঊর্ধ্বসীমায় বায়ুর তাপমাত্রা কম হয়ে প্রায় −93°C তে পৌঁছোয়। এর নিম্নসীমায় উত্তাপ 0°C হয়। মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসা প্রজ্জ্বলিত উল্কাখণ্ডগুলি মেসোস্ফিয়ারে প্রবেশ করলে উত্তাপের হঠাৎ পরিবর্তনের কারণে সামঞ্জস্য রক্ষা করতে না পেরে পুড়ে ছাই হয়ে যায় ও ভস্ম হিসেবে পৃথিবীতে নেমে আসে। তবে কখনো কখনো খুব বৃহদায়তন উল্কাখণ্ড সম্পূর্ণ ভস্মীভূত না হয়েই পৃথিবীতে আছড়ে পড়ে।
মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো।
স্ট্রাটোস্ফিয়ারের উপরে অবস্থিত বায়ুমণ্ডলের স্তরটি মেসোস্ফিয়ার নামে পরিচিত।
বিস্তৃতি – 50-80 কিমি।
গঠন – এই স্তরে সামান্য পরিমাণে অক্সিজেন, নাইট্রোজেন, অথবা তড়িতাহিত অণু থাকে।
বৈশিষ্ট্য –
- এটি বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল।
- উচ্চতা বৃদ্ধির সঙ্গে এই স্তরে উষ্ণতা ও চাপ দুই-ই কমে।
- মেসোস্ফিয়ারের উপরে যে অংশে উষ্ণতার মান প্রায় স্থির হয়, সেই অঞ্চলকে মেসোপজ বলে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মেসোস্ফিয়ারে উল্কাখণ্ড পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণ কী? মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “মেসোস্ফিয়ারে উল্কাখণ্ড পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণ কী? মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment