এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উডের নির্দেশনামা – টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “উডের নির্দেশনামা – টীকা লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

উডের নির্দেশনামা – টীকা লেখো।
অথবা, উডের নির্দেশনামাকে (1854) এদেশের ‘শিক্ষাবিস্তারের মহাসনদ’ বলা হয় কেন?
কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে যে শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন, তা ‘উডের নির্দেশনামা’ বা ‘উডস্ ডেসপ্যাচ’ নামে পরিচিত।
উডের নির্দেশনামা –
লক্ষ্য –
ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং ভারতীয় শিক্ষাব্যবস্থাকে নিয়মতান্ত্রিক ও সুসংঘবদ্ধরূপে গড়ে তোলার লক্ষ্যেই উডের ডেসপ্যাচ ঘোষিত হয়েছিল।
সুপারিশ সমূহ –
উডের নির্দেশনামায় –
- একটি স্বতন্ত্র শিক্ষা বিভাগ স্থাপন,
- প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা,
- প্রেসিডেন্সি শহরগুলিতে বিশ্ববিদ্যালয় স্থাপন,
- শিক্ষক-শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠা,
- বিদ্যালয়গুলির জন্য সরকারি ব্যয়-বরাদ্দ বৃদ্ধি,
- ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন পদ সৃষ্টি,
- নারী শিক্ষার প্রসার,
- সাধারণ বিদ্যালয়গুলির মাধ্যম হিসেবে মাতৃভাষার ব্যবহার,
- মেধাবৃত্তি দান প্রভৃতির কথা বলা হয়।
ফলাফল –
উডের সুপারিশ অনুযায়ী –
- প্রথমে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে এবং পরে লাহোর ও এলাহাবাদে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
- সর্বমোট একশো চল্লিশটি মধ্য-ইংরেজি বিদ্যালয় ও 79টি পূর্ণ-ইংরেজি বিদ্যালয়কে সরকারি অনুমোদন দেওয়া হয়।
মন্তব্য –
আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা অনেকক্ষেত্রেই উডের সুপারিশ সমূহের অনুসারী হয়েছে। বস্তুতঃপক্ষে, আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থায় উডের নির্দেশনামার গুরুত্ব এতটাই যে, একে ‘ম্যাগনাকার্টা’ বা মহাসনদ বলে অভিহিত করা হয়েছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উডের নির্দেশনামা – টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “উডের নির্দেশনামা – টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment