এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উপকূলীয় জলবায়ু সমুদ্রস্রোত দ্বারা প্রভাবিত হয় ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “উপকূলীয় জলবায়ু সমুদ্রস্রোত দ্বারা প্রভাবিত হয় ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

উপকূলীয় জলবায়ু সমুদ্রস্রোত দ্বারা প্রভাবিত হয় ব্যাখ্যা করো।
উপকূলীয় জলবায়ু অঞ্চলে সমুদ্রস্রোতের প্রভাব –
সমুদ্রস্রোত উপকূলীয় জলবায়ুকে ব্যাপকভাবে প্রভাবিত করে। যেমন –
উপকূলীয় উষ্ণতার ওপর প্রভাব –
উষ্ণ বা শীতল সমুদ্রস্রোত যে অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত হয় তার ধর্মানুসারে সেই অঞ্চলকে প্রভাবিত করে। যেমন -উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে আমেরিকার পূর্বউপকূল এবং উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ইউরোপের উত্তর-পশ্চিম উপকূলের জলবায়ু সারাবছর সমভাবাপন্ন থাকে। অন্যদিকে, শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে, শীতল পেরু স্রোতের প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজমান।
বৃষ্টিপাত ও তুষারপাত –
উষ্ণ স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু উপকূল অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। যেমন – উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার পূর্ব উপকূলে বৃষ্টিপাত হয়। শীতল স্রোত শীতকালে তুষারপাত ঘটায়। যেমন – শীতল ল্যাব্রাডর স্রোত ল্যাব্রাডর উপকূলে তুষারপাত ঘটায়।
দুর্যোগপূর্ণ আবহাওয়া –
যেখানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় সেখানে সারাবছর ঘন কুয়াশা, ঝড়ঝঞ্ঝাসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। যেমন – জাপানের পূর্ব উপকূলে উষ্ণ জাপান স্রোত ও শীতল কামচাটকা স্রোত মিলিত হওয়ার ফলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উপকূলীয় জলবায়ু সমুদ্রস্রোত দ্বারা প্রভাবিত হয় ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “উপকূলীয় জলবায়ু সমুদ্রস্রোত দ্বারা প্রভাবিত হয় ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় “বারিমণ্ডল – সমুদ্রস্রোত ও জোয়ারভাটা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





মন্তব্য করুন