চুয়াড় বিদ্রোহ সম্পর্কে টীকা লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “চুয়াড় বিদ্রোহ – টীকা লেখো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “চুয়াড় বিদ্রোহ – টীকা লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

চুয়াড় বিদ্রোহ - টীকা লেখো।

চুয়াড় বিদ্রোহ – টীকা লেখো।

কোম্পানির অপশাসনের বিরুদ্ধে আদিবাসী-উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের প্রথম সশস্ত্র প্রতিবাদ ছিল চুয়াড় বিদ্রোহ।

পরিচিতি –

চুয়াড়রা ছিল মেদিনীপুর, বাঁকুড়া জেলার অন্তর্গত ‘জঙ্গলমহল’ নামক বনাঞ্চলের আদিম অধিবাসী। কৃষিকার্য ও পশুপালনের পাশাপাশি তারা স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা সৈনিকের কাজ করে জীবিকা নির্বাহ করত।

বিদ্রোহের কারণ –

কোম্পানির ভূমিরাজস্ব নীতিতে এই সমস্ত অঞ্চলের জমিদাররা বিক্ষুব্ধ ছিল। জমিদারের লাঠিয়াল বা রক্ষীর কাজের বিনিময়ে চুয়াড়রা প্রচুর নিষ্কর জমি (পাইকান জমি) ভোগ করত। কিন্তু নতুন ভূমিরাজস্ব ব্যবস্থায় এই সকল নিষ্কর জমি ব্রিটিশ খাজনা বলয়ের অন্তলক্ষ হয়। চিরাচরিত ব্যবস্থায় এ হেন অপ্রত্যাশিত পরিবর্তনের ফলে পাইক, চুয়াড়, কৃষক ও জমিদাররা একযোগে বিদ্রোহ ঘোষণা করে।

বিদ্রোহের সূচনা ও প্রসার –

1768 খ্রিস্টাব্দে জগন্নাথ সিং -এর নেতৃত্বে চুয়াড় বিদ্রোহের প্রথম পর্যায় সূচিত হলেও 1798-1799 খ্রিস্টাব্দে দুর্জন সিং -এর নেতৃত্বেই চুয়াড় বিদ্রোহের সংগঠিত রূপ প্রকাশ পায়। রায়পুর, বলরামপুর, তমলুক, রামগড়, শালবনি প্রভৃতি অঞ্চল বিদ্রোহীদের মুক্তাঞ্চলে পরিণত হয়। মেদিনীপুরের রানি শিরোমণি, গোবর্ধন দিম্পতি প্রমুখের নেতৃত্বে বিদ্রোহ হিংসাত্মক আকার ধারণ করে।

বিদ্রোহ দমন –

বিদ্রোহীদের সাহায্য ও সমর্থনের অভিযোগে সরকার রানি শিরোমনি ও দুর্জন সিং -কে গ্রেপ্তার করলে বিদ্রোহীরা ক্রমে দুর্বল হয়ে পড়ে। এমতাবস্থায় পুলিশ ও সেনাবাহিনী নির্মম নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে বিদ্রোহ দমন করে।

গুরুত্ব –

আপাত ব্যর্থতা সত্ত্বেও চুয়াড় বিদ্রোহের গুরুত্ব অস্বীকার করা যায় না –

  • প্রথমত – ব্রিটিশ শাসন, শোষণ ও ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে এটি হল আদিবাসী-উপজাতি জনগোষ্ঠীর প্রথম সশস্ত্র সংগ্রাম।
  • দ্বিতীয়ত – জমিদারদের নেতৃত্বে কৃষকরা এই বিদ্রোহে অংশ নিলেও এটি ছিল নিম্নবর্গীয় মানুষের একটি স্বতঃস্ফূর্ত গণসংগ্রাম।
  • তৃতীয়ত – এই বিদ্রোহের ফলে ইংরেজ সরকার চুয়াড়দের অভিযোগগুলির যথার্থতা অনুভব করে এবং তাদের বসবাসের জন্য ‘জঙ্গলমহল’ নামে একটি পৃথক প্রশাসনিক অঞ্চল গঠন করে দেয়।

মন্তব্য –

ভারতের অগণিত কৃষক-উপজাতি বিদ্রোহের ভিড়ে চুয়াড় বিদ্রোহ এক স্বতন্ত্র স্থানের অধিকারী। চুয়াড়দের আত্মত্যাগ, স্বাধীনতাস্পৃহা এবং মরনপন সংগ্রাম ইতিহাসের এক উজ্জ্বল ইতিবৃত্ত।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “চুয়াড় বিদ্রোহ – টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “চুয়াড় বিদ্রোহ – টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নাইট্রোজেন চক্রের ওপর মনুষ্য ক্রিয়াকলাপের প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান

শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? শ্বাসমূল বা নিউম্যাটোফোর কী?

ক্যাকটাসের মূল ও পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য – মাধ্যমিক জীবনবিজ্ঞান

মুখ্য অভিযোজন এবং গৌণ অভিযোজন কাকে বলে? এদের পার্থক্য | মাধ্যমিক জীবনবিজ্ঞান

মুখ্য জলজ প্রাণী ও গৌণ জলজ প্রাণী বলতে কী বোঝো?