এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অধঃক্ষেপণ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার অধঃক্ষেপণের পরিচয় দাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “অধঃক্ষেপণ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার অধঃক্ষেপণের পরিচয় দাও।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

অধঃক্ষেপণ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার অধঃক্ষেপণের পরিচয় দাও।
অধঃক্ষেপণ –
জলীয়বাষ্পপূর্ণ বায়ু ওপরে উঠে ঘনীভূত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণায় পরিণত হয়। মাধ্যাকর্ষণ বলের প্রভাবে এই জলকণা বা তুষারকণার ভূপৃষ্ঠে পতনকেই অধঃক্ষেপণ বলে। ঘনীভূত জলীয়বাষ্পের প্রকৃতি অনুসারে বিভিন্ন ধরনের অধঃক্ষেপণ দেখা যায়। যথা –
- বৃষ্টিপাত।
- তুষারপাত।
- শিলাবৃষ্টি প্রভৃতি।
মোট অধঃক্ষেপণের প্রায় 90 শতাংশই বৃষ্টিপাত আকারে ঘটে থাকে। তাই অধঃক্ষেপণ বলতে সাধারণভাবে বৃষ্টিপাতকেই বোঝায়। বিভিন্ন প্রকার অধঃক্ষেপণ হল –
বৃষ্টিপাত –
জলীয়বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বাকাশে গিয়ে ঘনীভূত হওয়ার পর জলকণাগুলি পরস্পরের সঙ্গে মিলিত হয়ে ফোঁটা ফোঁটা আকারে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বৃষ্টিপাত বলে। বৈশিষ্ট্য, প্রকৃতি ও সংঘটনের প্রক্রিয়ার ভিত্তিতে তিন ধরনের বৃষ্টিপাত দেখা যায়। যথা –
- পরিচলন বৃষ্টিপাত।
- শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত।
- ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত।
তুষারপাত –
শীতপ্রধান দেশে বা উঁচু পার্বত্য অঞ্চলে জলীয়বাষ্পপূর্ণ বায়ু হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হয়ে জলকণার পরিবর্তে তুষারকণায় পরিণত হয়। এই তুষারকণা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হলে, তাকে তুষারপাত বলে।
স্লিট –
ভূপৃষ্ঠের কাছে শীতল মেঘের স্তর ও তার ওপরে উষ্ণ মেঘের স্তর অবস্থান করলে তুষার নীচে পতিত হওয়ার সময় উষ্ণ বায়ুস্তরের মধ্যে গলে জলকণায় পরিণত হয়, এই জলকণাগুলি ভুপৃষ্ঠের নিকটে শীতল বায়ুর সংস্পর্শে এসে ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকণায় পরিণত হয়। উচ্চ ও মধ্য অক্ষাংশে এই প্রকার অধঃক্ষেপণকে বলে স্লিট।
গুঁড়িগুঁড়ি বৃষ্টি –
0.5 মিমির কম ব্যাসযুক্ত জলকণা গুঁড়িগুঁড়ি আকারে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি বলে।
শিলাবৃষ্টি –
জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বমুখী বায়ু ওপরে উঠে যায় এবং অধিক শৈত্যের জন্য জলকণা জমাট বেঁধে ক্ষুদ্র ক্ষুদ্র বরফকণায় পরিণত হয়। অবশেষে এই বরফকণাগুলি পরস্পর যুক্ত হয়ে আয়তনে বৃদ্ধি পেলে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে ভূপৃষ্ঠে নেমে আসে। একে শিলাবৃষ্টি বলে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অধঃক্ষেপণ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার অধঃক্ষেপণের পরিচয় দাও।” নিয়ে আলোচনা করেছি। এই “অধঃক্ষেপণ বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার অধঃক্ষেপণের পরিচয় দাও।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – আর্দ্রতা ও অধঃক্ষেপণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment