বর্জ্য ব্যবস্থাপনায় স্যানিটারি ল্যান্ডফিলের ভূমিকা কীরূপ?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বর্জ্য ব্যবস্থাপনায় স্যানিটারি ল্যান্ডফিলের ভূমিকা কীরূপ?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বর্জ্য ব্যবস্থাপনায় স্যানিটারি ল্যান্ডফিলের ভূমিকা কীরূপ?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বর্জ্য ব্যবস্থাপনায় স্যানিটারি ল্যান্ডফিলের ভূমিকা কীরূপ
বর্জ্য ব্যবস্থাপনায় স্যানিটারি ল্যান্ডফিলের ভূমিকা কীরূপ

বর্জ্য ব্যবস্থাপনায় স্যানিটারি ল্যান্ডফিলের ভূমিকা কীরূপ?

অথবা, স্যানিটারি ল্যান্ডফিল কী? এর সুবিধা ও অসুবিধাগুলি কী কী?

বর্জ্য ব্যবস্থাপনায় স্যানিটারি ল্যান্ডফিলের ভূমিকা –

কঠিন বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ পদ্ধতি হল Sanitary land-fill। কঠিন বর্জ্য পদার্থগুলি ফেলার জন্য পরিকল্পিত স্থানকে স্যানিটারি ল্যান্ডফিল বলে। এরূপ ল্যান্ডফিলে জৈব, অজৈব, কঠিন, কিছু অর্ধতরল (গ্রিজ) ও অন্যান্য বর্জ্য ফেলা হয়।

পদ্ধতি – এখান থেকে জৈব বর্জ্য পদার্থগুলিকে আলাদা করে একটি স্তরে ছড়িয়ে দেওয়া হয়। এরপর এক স্তর মাটি দেওয়া হয়। ক্রমান্বয়ে জৈব স্তর ও মাটির স্তর তৈরি করা হয়। এক-একটি জৈব স্তরের উচ্চতা 2 মিটার এবং মৃত্তিকার স্তরের উচ্চতা 20-30 সেমি। নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত এভাবে বিন্যস্ত করা হয়। একেবারে উপরে যে মাটির স্তরটি থাকে সেটি 1-1.4 মিটার পুরু হয়। যাতে ইঁদুর জাতীয় প্রাণী এর ভিতর ঢুকতে না পারে। এই ব্যবস্থায় বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা জৈব পদার্থের পচন ঘটানো হয়। ফলে জৈব পদার্থের ভৌত, রাসায়নিক ও জৈব ধর্মের পরিবর্তন ঘটে। সৃষ্টি হয় মিথেন, কার্বন ডাইঅক্সাইড ও সামান্য পরিমাণে হাইড্রোজেন সালফাইড ও অ্যামোনিয়া। এদের ল্যান্ডফিল গ্যাস বলে। এরূপ গ্যাসকে সংগ্রহ করে বিভিন্ন কাজে লাগানো হয়।

স্যানিটারি ল্যান্ডফিল
স্যানিটারি ল্যান্ডফিল

সুবিধা – এই পদ্ধতির সুবিধাগুলি হল –

  • পরিবেশ দূষণের পরিমাণ কম হয়।
  • বর্জ্য পদার্থ আবৃত থাকায় মাছি, মশা, ইঁদুর, কীটপতঙ্গ বাসা বাঁধতে পারে না। ফলে বর্জ্যজনিত দূষণে জনস্বাস্থ্যের ক্ষতি হয় না।
  • বায়ুদূষণের পরিমাণ খুবই কম।
  • ল্যান্ডফিল গ্যাসগুলিকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।
  • 4-5 মাসের মধ্যে জৈব পদার্থ সমূহের পচনক্রিয়া সম্পূর্ণ হয় এবং বর্জ্য পদার্থ অনিষ্টকর পদার্থে পরিণত হয়।

অসুবিধা – এই পদ্ধতির অসুবিধাগুলি হল –

  • জৈব বস্তুসমূহ একই স্থানে দীর্ঘদিন জমা থাকার ফলে নোংরা দূষিত জল চুঁইয়ে ভৌমজলস্তরে মিশে যায়। অর্থাৎ মৃত্তিকা ও ভৌমজলকে দূষিত করে।
  • এই ভৌমজল পানীয় হিসেবে গ্রহণ করা খুবই ক্ষতিকারক।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বর্জ্য ব্যবস্থাপনায় স্যানিটারি ল্যান্ডফিলের ভূমিকা কীরূপ?” নিয়ে আলোচনা করেছি। এই “বর্জ্য ব্যবস্থাপনায় স্যানিটারি ল্যান্ডফিলের ভূমিকা কীরূপ?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।