ভারতের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “অবস্থান ও প্রশাসনিক বিভাগ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব লেখো।-
ভারতের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব লেখো।-

ভারতের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব লেখো।

ভারতের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব –

এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত ভারত একটি বিশাল দেশ। ভারতের প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক পরিবেশের মধ্যেও বৈচিত্র্য পরিলক্ষিত হয়।

অক্ষাংশ ও দ্রাঘিমার ভিত্তিতে ভারতের অবস্থান –

ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ ভাগ 8°4′ উত্তর অক্ষাংশ থেকে (কন্যাকুমারিকা অন্তরীপ) উত্তরভাগ 37°6′ উত্তর অক্ষাংশ (2019 খ্রিস্টাব্দে নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের উত্তরসীমা) এবং পশ্চিমে 68°07′ পূর্ব দ্রাঘিমা (গুজরাটের পশ্চিমাংশ) থেকে পূর্বে 97°25′ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত।

অক্ষাংশ ও দ্রাঘিমার ভিত্তিতে ভারতের অবস্থানের গুরুত্ব – ভারতের মধ্যভাগ বরাবর কর্কটক্রান্তি রেখার অবস্থান ও অক্ষাংশগত বিস্তৃতির ভিত্তিতে দক্ষিণ ভাগটি উষ্ণমণ্ডলের এবং উত্তরভাগটি উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত। অক্ষাংশগত দিক থেকে ভারত উত্তর গোলার্ধ ও দ্রাঘিমাংশগত দিক থেকে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত।

ভারতের উপদ্বীপীয় অবস্থান –

উপদ্বীপীয় অবস্থান ভারতের ভৌগোলিক অবস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ দিকে ভারত মহাসাগর, দক্ষিণ-পশ্চিম দিকে আরব সাগর, দক্ষিণ-পূর্বদিকে বঙ্গোপসাগর অবস্থিত।

ভারতের উপদ্বীপীয় অবস্থানের গুরুত্ব – ভারতের দক্ষিণ-পশ্চিম ও পূর্বদিকের অধিকাংশ অঞ্চল সমুদ্র দ্বারা বেষ্টিত হওয়ায় দক্ষিণ ভারতের মানুষের জীবনযাত্রা সমুদ্রের দ্বারা অনেকাংশে প্রভাবিত হয়। ভারতের তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় অতি প্রাচীনকাল থেকে ভারতে বাণিজ্যের প্রসার হয়েছে। এ ছাড়াও ভারতের উপদ্বীপীয় অবস্থানের কারণে দক্ষিণ ভারতের অধিবাসীদের বেশ কিছু অংশ মৎস্য ও সমুদ্র সম্পদ আহরণ করে জীবিকানির্বাহ করে।

ভারতের সীমানাগত অবস্থান –

প্রতিবেশী দেশগুলির অবস্থানের ভিত্তিতে ভারতের পূর্বে রয়েছে বাংলাদেশ ও মায়ানমার, পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তরে রয়েছে চিন, নেপাল ও ভুটান এবং দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

ভারতের সীমানাগত অবস্থানের গুরুত্ব – ভারতের চারদিকে বিভিন্ন প্রতিবেশী দেশগুলির অবস্থানের কারণে একদিকে ব্যাবসাবাণিজ্যের উন্নতি, সামাজিক ও সাংস্কৃতিক ভাবধারার আদানপ্রদান বৃদ্ধি পায়। অন্যদিকে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক থাকলে বহিঃশত্রুর আক্রমণের আশঙ্কা ও প্রতিরক্ষা খাতে ব্যয়ের পরিমাণ হ্রাস পায়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “অবস্থান ও প্রশাসনিক বিভাগ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান