ভারতের দ্বীপ অঞ্চল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের দ্বীপ অঞ্চল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের দ্বীপ অঞ্চল-
ভারতের দ্বীপ অঞ্চল-

ভারতের দ্বীপ অঞ্চল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

ভারতের দ্বীপ অঞ্চল –

অবস্থান অনুযায়ী ভারতের দ্বীপপুঞ্জগুলিকে বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ ও আরবসাগরীয় দ্বীপপুঞ্জ -এই দুভাগে ভাগ করা যায়।

বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ –

বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জের মধ্যে অন্যতম প্রধান হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কমপক্ষে 265টি ছোটো বড়ো দ্বীপ নিয়ে এই দ্বীপপুঞ্জটি গঠিত। গঠনগতভাবে এই দ্বীপগুলি নিমজ্জিত পর্বতের উত্থিত অংশ। আন্দামান দ্বীপপুঞ্জ থেকে প্রায় 120 কিমি দূরে নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। নিকোবর দ্বীপপুঞ্জের একেবারে দক্ষিণ প্রান্তে ইন্দিরা পয়েন্ট (পিগমালিয়ান পয়েন্ট) ভারতের দক্ষিণতম বিন্দু। উত্তর আন্দামানের স্যাডলপিক (737 মিটার) এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। বেলেপাথরে গঠিত মাউন্ট হ্যারিয়ট এখানকার একটি গুরুত্বপূর্ণ পর্বত। আন্দামান দ্বীপপুঞ্জের নারকোন্ডাম (মৃত) ও ব্যারেন (সুপ্ত) দ্বীপে দুটি আগ্নেয়গিরি আছে।

ভারতের পূর্বদিকে কলকাতা থেকে প্রায় 1,255 কিমি ও চেন্নাই থেকে 1,191 কিমি দূরত্বে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এর রাজধানী হল পোর্টব্লেয়ার।

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

আরবসাগরীয় দ্বীপপুঞ্জ –

ভারতের পশ্চিমদিকে কেরলের মালাবার উপকূল থেকে প্রায় 324 কিমি দূরত্বে 36টি ছোটো ছোটো প্রবাল দ্বীপ নিয়ে অবস্থিত লাক্ষা, আমিনদিভি ও মিনিকয় দ্বীপপুঞ্জ, যাদের একত্রে বলা হয় লাক্ষাদ্বীপ। সমগ্র দ্বীপপুঞ্জের মোট আয়তন 32 বর্গকিমি। এগুলির মধ্যে মিনিকয় দ্বীপটি হল এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড়ো দ্বীপ যার আয়তন 4 বর্গকিমি। ভূবিজ্ঞানীদের মতে, আরাবল্লি পর্বতের প্রসারিত ও নিমজ্জিত শিলাস্তরের ওপর যুগ যুগ ধরে আরব সাগরের প্রবালকীটের মৃতদেহ সঞ্চিত হয়ে এই দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়েছে। এই দ্বীপগুলিতে পাহাড়-পর্বত, বা মালভূমি নেই। এখানকার সমভূমি কৃষিকার্যের খুবই উপযোগী হওয়ায় জনবসতি খুব বেশি।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের দ্বীপ অঞ্চল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাধ্যমিক জীবনবিজ্ঞান – বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতি ও ব্যবহৃত যন্ত্রসমূহ

বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

অ্যাসিড বৃষ্টির প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান | Effects of Acid Rain in Bengali

গ্রিনহাউস গ্যাসগুলির ক্ষতিকর প্রভাব এবং কমানোর উপায় | মাধ্যমিক জীবনবিজ্ঞান

SPM কী? SPM-এর প্রকৃতি, উৎস এবং ক্ষতিকর প্রভাব