এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলি লেখো।
অথবা, জলসংরক্ষণের যে-কোনো দুটি পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
জলসম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি জলের অপচয় রোধ এবং জলের বিকল্প উৎসসমূহের ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই আগামী প্রজন্মের জন্য জলসম্পদকে সুরক্ষিত করতে সুসংহত জল ব্যবস্থাপনার প্রয়োজন। এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা রূপায়ণ ও তার প্রয়োগ। জলসম্পদকে সংরক্ষণের জন্য যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, সেগুলি হল –
জলবিভাজিকা উন্নয়ন –
ভূমি ও জলসম্পদের বিজ্ঞানসম্মত ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের কাম্য উৎপাদন ও সুষ্ঠু বণ্টন সম্পাদন করাই হল জল বিভাজিকার ব্যবস্থাপনা বা উন্নয়ন। জলবিভাজিকা ব্যবস্থাপনার মাধ্যমে –
- স্থানীয় জলসম্পদের সুষ্ঠু ব্যবহার।
- জলসমৃদ্ধ অববাহিকায় নদীবাঁধের দ্বারা জলাধারের জলকে ধরে রাখার পর সেই জলকে সুরঙ্গের মাধ্যমে কংক্রিটের তৈরি নালা পথে ভূ-অভ্যন্তরস্থ পাইপের মাধ্যমে অন্যত্র স্থানান্তরিত করা যায়। এইভাবে উদ্বৃত্ত জলকে জলাভাবযুক্ত স্থানে স্থানান্তরিত করলে জলের উপযোগিতা ও কার্যকারিতা উভয়ই বৃদ্ধি পায় এবং জলের সংরক্ষণ হয়।

বৃষ্টির জল সংরক্ষণ –
বৃষ্টির জলকে ধরে রেখে ব্যবহার করার সঠিক পরিকল্পনা গ্রহণ করলে জলসম্পদকে রক্ষা করা সম্ভব।
- বৃষ্টির জলকে সরাসরি ভূগর্ভে প্রবেশ করিয়ে ভূগর্ভস্থ জলসম্পদের পরিমাণ বৃদ্ধি করা যায়।
- বাড়ির ছাদে যে বৃষ্টির জল পড়ে তাকে পাইপের মাধ্যমে নামিয়ে কোনো জলাধারে সংরক্ষণ ও পরিশোধন করে গৃহের বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।
- বড়ো ও ছোটো পুকুর তৈরি করে আশপাশের অঞ্চলের বৃষ্টির জলকে পাইপ লাইনের মাধ্যমে নিয়ে এসে পুকুরে সংগ্রহ করা এবং স্থানীয় অঞ্চলে সেচের কাজে লাগানো যায়।
- ভূগর্ভস্থ জলধারের মেঝে কংক্রিটের না বানিয়ে বৃষ্টির জমা জল দ্বারা ভৌমজলের ভান্ডারকেও পরিপূরণ করা যায়। বর্তমানে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি স্বল্প বৃষ্টিপাতযুক্ত জেলাগুলিতে এই পদ্ধতিতে বৃষ্টির জল সংরক্ষণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
- শহরাঞ্চলে রিচার্জ পিট, রিচার্জ ট্রেঞ্চ, রিচার্জ নলকূপ প্রভৃতি তৈরি করে এবং গ্রামাঞ্চলে কুয়ো খনন, ঝোপঝাড় দিয়ে বাঁধ তৈরি, চেক ড্যাম তৈরি, জলবিভাজিকা বরাবর বাঁধ তৈরি করে বৃষ্টির জল সংরক্ষণ করা হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment