এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখো।
উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য –
- উৎস – উত্তর ভারতের নদীগুলির অধিকাংশই উত্তরের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে।
- প্রশস্ত নদী অববাহিকা – উত্তর ভারতের অধিকাংশ নদীই সুদীর্ঘ এবং এদের অববাহিকাও প্রশস্ত।
- চিরপ্রবাহী – বরফগলা জল ও বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় নদীগুলি চিরপ্রবাহী।
- সুগভীর গিরিখাত – পার্বত্য প্রবাহে নদীগুলি সুগভীর গিরিখাতের সৃষ্টি করেছে।
- নাব্যতা – সমভূমিতে নদীগুলি মন্দস্রোতা হওয়ায় নৌকা ও স্টিমার চলাচলের উপযোগী।
- বদ্বীপ – প্রতিটি নদীই মোহানায় বদ্বীপ সৃষ্টি করেছে।
দক্ষিণ ভারতের নদীগুলির বৈশিষ্ট্য –
- উৎস – উপদ্বীপীয় মালভূমি থেকে দক্ষিণ ভারতের নদীগুলি উৎপত্তিলাভ করেছে।
- অগভীর ও নাতিদীর্ঘ উপত্যকা – দক্ষিণ ভারতের নদীগুলি দৈর্ঘ্যে ছোটো এবং উপত্যকাও অগভীর।
- অনিত্যবহ – নদীগুলি কেবল বৃষ্টির জলে পুষ্টহওয়ায় অনিত্যবহ।
- বন্যার প্রকোপ কম – নদীগুলিতে বন্যার প্রকোপ কম থাকে।
- প্রবাহ পথ – নদীগুলিতে উচ্চ, মধ্য ও নিম্নগতি সুস্পষ্ট নয়।
- জলবিদ্যুৎ শক্তি – খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে উপযোগী।
- বদ্বীপ – নদীগুলির মোহানায় সৃষ্ট বদ্বীপ ক্ষুদ্র হয়। নর্মদা, তাপ্তীর মোহানায় বদ্বীপ সৃষ্টি হয়নি।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment