এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন?
ভারতে শীতকাল শুষ্ক কারণ –
সূর্যরশ্মির পতনকোণ –
শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে লম্বভাবে এবং উত্তর গোলার্ধে তির্যকভাবে কিরণ দেয়। ফলে উত্তর গোলার্ধে উষ্ণতা কম ও উচ্চচাপ বিরাজ করে এবং দক্ষিণ গোলার্ধে উষ্ণতা বেশি থাকে এবং নিম্নচাপ বিরাজ করে।
উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে বায়ুপ্রবাহ –
শীতকালে শীতল-শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমি বায়ু ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফলে এই বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায় এবং জলীয়বাষ্পের পরিমাণ বাড়ে। এই বায়ুর প্রভাবে ভারতে করমণ্ডল উপকূল ছাড়া ভারতের অন্য স্থানেও বৃষ্টি হয়। তাই ভারতের শীতকাল শুষ্ক প্রকৃতির।
বায়ুপ্রবাহের দিক –
শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করে। তাই এই বায়ুতে যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প থাকে না।
ভারতে গ্রীষ্মকাল আর্দ্র কারণ –
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব –
গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতের ওপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর ও আরবসাগরের ওপর সৃষ্ট উচ্চচাপ অঞ্চল থেকে আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে।
জলীয় বাষ্পের প্রাচুর্য –
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর ও আরবসাগরের ওপর দিয়ে আসে বলে প্রচুর জলীয়বাষ্প পূর্ণ থাকে এবং সারা ভারত জুড়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment