ভারতের স্বাভাবিক উদ্ভিদের বণ্টনে জলবায়ুর প্রভাব সংক্ষেপে লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের স্বাভাবিক উদ্ভিদের বণ্টনে জলবায়ুর প্রভাব সংক্ষেপে লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের স্বাভাবিক উদ্ভিদের বণ্টনে জলবায়ুর প্রভাব সংক্ষেপে লেখো
ভারতের স্বাভাবিক উদ্ভিদের বণ্টনে জলবায়ুর প্রভাব সংক্ষেপে লেখো

ভারতের স্বাভাবিক উদ্ভিদের বণ্টনে জলবায়ুর প্রভাব সংক্ষেপে লেখো।

ভারতের স্বাভাবিক উদ্ভিদের বণ্টনে জলবায়ুর প্রভাব –

স্বাভাবিক উদ্ভিদের বণ্টনে প্রাকৃতিক উপাদানগুলি, যেমন – ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু প্রভৃতি অধিকমাত্রায় প্রভাব বিস্তার করে। নীচে জলবায়ুর প্রভাবগুলি আলোচনা করা হল –

অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত –

পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল এবং অরুণাচল প্রদেশ, অসম, উত্তরবঙ্গ প্রভৃতি স্থানে, যেখানে মোট বার্ষিক বৃষ্টিপাত 200 সেমির বেশি এবং গড় উষ্ণতা 20° সেলসিয়াস থেকে 30° সেলসিয়াস সেখানে মেহগনি, শিশু, গর্জন প্রভৃতি চিরহরিৎ বৃক্ষ জন্মায়। পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে বৃক্ষগুলি সারাবছরই সবুজ থাকে।

সেগুন
সেগুন

অধিক উষ্ণতা ও মাঝারি বৃষ্টিপাত –

ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় প্রভৃতি রাজ্যের যেসব স্থানে মোট বার্ষিক বৃষ্টিপাত 100-200 সেমি এবং গড় উষ্ণতা 20° সেলসিয়াস থেকে 32° সেলসিয়াস সেসব অঞ্চলে শাল, সেগুন, শিমুল, পলাশ প্রভৃতি পর্ণমোচী বৃক্ষ জন্মায়। শীতকালীন শুষ্কতার কারণে শীতকালে বৃক্ষের পাতা ঝরে যায়।

অধিক উষ্ণতা ও অল্প বৃষ্টিপাত –

রাজস্থানের পূর্বাংশ মধ্যপ্রদেশ ও গুজরাটের যেসব স্থানে গড় বার্ষিক বৃষ্টিপাত 50-100 সেমি এবং গড় উষ্ণতা 25° সেলসিয়াস থেকে 35° সেলসিয়াস সেখানে কাশ, সাবাই ঘাস প্রভৃতি গুল্মজাতীয় উদ্ভিদ জন্মায়।

অত্যধিক উষ্ণতা ও অতি অল্প বৃষ্টিপাত –

মরুস্থলী ও গুজরাটের উত্তরাংশে যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাত 50 সেমির কম ও গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 40° সেলসিয়াস -এর বেশি সেখানে ফণীমনসা, বাবলা, আকন্দ, ক্যাকটাস প্রভৃতি গাছপালা জন্মায়।

উচ্চতা অনুসারে জলবায়ুর তারতম্য –

হিমালয় পার্বত্য অঞ্চলে উচ্চতা অনুযায়ী বৃষ্টিপাত ও উষ্ণতার ব্যাপক পার্থক্য ঘটায় স্বাভাবিক উদ্ভিদেরও বৈচিত্র্য ঘটেছে। যেমন – হিমালয়ের পাদদেশে চিরহরিৎ, 1000-2500 মিটার উচ্চতায় পর্ণমোচী, 2500-4000 মিটার উচ্চতায় সরলবর্গীয় এবং 4000 মিটারের ওপরে আল্লীয় তৃণভূমির সৃষ্টি হয়েছে।

চিরহরিৎ অরণ্য
চিরহরিৎ অরণ্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের স্বাভাবিক উদ্ভিদের বণ্টনে জলবায়ুর প্রভাব সংক্ষেপে লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

‘নিজের আনন্দের এ হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক।’ — উক্তিটির তাৎপর্য নিজের ভাষায় লেখো।

‘কাহাকে সে কী করিয়া বুঝাইবে সে কী আনন্দ!’—’সে’ কে? কখন তার এমন অনুভূতি হত?

‘বইখানাতে যাঁহাদের গল্প আছে সে ওইরকম হইতে চায়।’—কোন্ বইয়ের কথা বলা হয়েছে? অপু কীরকম হতে চায়?

‘ব্যাপারটা কী দেখিতে সকলে ছুটিয়া গেলেন।’—কারা ব্যাপার দেখতে ছুটে এসেছিল? তারা কী ব্যাপার দেখতে পেল?

‘এই তো বেশ ছিল তাহারা,’ – এরূপ মনোভাবটি কার? তার মনে কোন্ অবস্থায় এমন ভাবনার উদয় হয়েছিল?