ভারতের বনভূমি সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের বনভূমি সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের বনভূমি সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো
ভারতের বনভূমি সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো

ভারতের বনভূমি সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো।

অথবা, অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো।

ভারতের বনভূমি সংরক্ষণের পদ্ধতি –

ভারতে অরণ্য সংরক্ষণের জন্য সরকার নির্ধারিত বেশ কতকগুলি পদ্ধতি চালু করা হয়েছে, যেমন –

বৃক্ষচ্ছেদন প্রতিরোধ –

বনাঞ্চলের বৃক্ষচ্ছেদনের জন্য প্রতিটি দেশের সরকার নির্দিষ্ট কয়েকটি নীতি প্রণয়ন করেছেন। ভারত সরকারের অরণ্য (সংরক্ষণ) আইন, 1980 (সংশোধিত, 1988 খ্রিস্টাব্দ) অনুসারে অরণ্যকে কোনো কাজে ব্যবহার করতে হলে সরকারের অনুমতি নিতে হবে। ফলে নির্বিচারে বৃক্ষছেদন বন্ধ হবে।

বৃক্ষচ্ছেদন
বৃক্ষচ্ছেদন

পশুচারণ নিয়ন্ত্রণ –

বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ খুবই জরুরি। কারণ গোরু, মেষ, ছাগল, মহিষ প্রভৃতি জীবজন্তু বনভূমির নতুন চারাগাছ, ঘাস প্রভৃতি নষ্ট করে দেয়। ভারতে এই সকল জীবজন্তু প্রতিপালন করার জন্য পশুপালন ক্ষেত্র নির্দিষ্ট করে বনভূমি সংরক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

বনসৃজন –

যে জমি কৃষির অনুপযোগী সেই জমিতে নতুন চারাগাছ রোপণ করে অরণ্য সম্পদের জোগান অব্যাহত রাখা প্রয়োজন। প্রত্যেক বছর 21 মার্চ বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। ভারতেও এই দিনটিতে বনমহোৎসব করে পর্যাপ্ত বৃক্ষরোপণ করা হচ্ছে।

অপরিণত বৃক্ষচ্ছেদন রোধ –

অপরিণত বৃক্ষচ্ছেদন বন্ধ করে কেবলমাত্র পরিণত বৃক্ষছেদনের জন্য সমস্ত মানুষকে সচেতন করা হচ্ছে।

বন সংরক্ষণজনিত শিক্ষার প্রসার –

মহারাষ্ট্রের চন্দ্রপুর, তামিলনাড়ুর কোয়েম্বাটোর, অসমের বর্নিহাট, মধ্যপ্রদেশের বালাঘাট, পশ্চিমবঙ্গের, কার্শিয়াং প্রভৃতি স্থানে সরকারি কর্মীদের বনপালন বা বন সংরক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ‘ভারতীয় বনভূমি সমীক্ষা’ নামে একটি সংস্থাও গড়ে তোলা হয়েছে। সমগ্র দেশের বনসম্পদের পূর্ণাঙ্গ সমীক্ষা ও সুষ্ঠু ব্যবহারের উদ্দেশ্যে এই সংস্থা কাজ করছে।

দাবানল প্রতিরোধ –

শুকনো গাছে ঘষা লেগে যাতে দাবানল না সৃষ্টি হয় সেজন্য বর্তমানে শুকনো গাছ ও ডালপালা কেটে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

আইন প্রণয়ন –

আইন প্রণয়ন ও আইনের যথাযথ প্রয়োগ ও আইন লঙ্ঘনকারীদের শাস্তির বিধান আবশ্যক।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের বনভূমি সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

‘নিজের আনন্দের এ হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কারক।’ — উক্তিটির তাৎপর্য নিজের ভাষায় লেখো।

‘কাহাকে সে কী করিয়া বুঝাইবে সে কী আনন্দ!’—’সে’ কে? কখন তার এমন অনুভূতি হত?

‘বইখানাতে যাঁহাদের গল্প আছে সে ওইরকম হইতে চায়।’—কোন্ বইয়ের কথা বলা হয়েছে? অপু কীরকম হতে চায়?

‘ব্যাপারটা কী দেখিতে সকলে ছুটিয়া গেলেন।’—কারা ব্যাপার দেখতে ছুটে এসেছিল? তারা কী ব্যাপার দেখতে পেল?

‘এই তো বেশ ছিল তাহারা,’ – এরূপ মনোভাবটি কার? তার মনে কোন্ অবস্থায় এমন ভাবনার উদয় হয়েছিল?