এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়োগ্যাস কাকে বলে? এর ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাস কীভাবে সৃষ্টি করা হয়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বায়োগ্যাস কাকে বলে? এর ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাস কীভাবে সৃষ্টি করা হয়?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বায়োগ্যাস কাকে বলে? এর ব্যবহার উল্লেখ করো।
বায়োগ্যাস –
বিভিন্ন জৈব পদার্থ বা জীবভর, যেমন – মানুষ ও বিভিন্ন পশু পাখির মলমূত্র (প্রধানত গোবর), শাকসবজির খোসা, কচুরিপানা, ফলের খোসা ও ছিবড়া, খামারজাত বর্জ্য, কৃষিজাত বর্জ্য ইত্যাদি জৈব আবর্জনা বিশেষ কক্ষে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করা হয়। এই মিথেন গ্যাসকে বায়োগ্যাস বা গোবর গ্যাস বলে। এই পদ্ধতিতে প্রায় 60% মিথেন ও বাকি 40% CO2 উৎপন্ন হয়।
বায়োগ্যাস ব্যবহার –
বায়োগ্যাস রান্নার কাজে গ্যাসীয় জ্বালানিরূপে সরাসরি ব্যবহৃত হয়। এ ছাড়া বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে তা গৃহস্থলির বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করে।

বায়োগ্যাস কীভাবে সৃষ্টি করা হয়?
বায়োগ্যাস উৎপাদন প্ল্যান্টে বিভিন্ন জৈব পদার্থ বা জীবভর, যেমন – মানুষ ও বিভিন্ন পশুপাখির মল (প্রধানত গোবর) শাকসবজির খোসা, কচুরি পানা, ফলের খোসা ও ছিবড়া, খামার জাত বর্জ্য, কৃষিজাত বর্জ্য ইত্যাদি ও সমপরিমাণ জল মিশিয়ে মিশ্রণ আধারে ফেলা হয়, যা ডাইজেস্টার বা পচন আধারে গিয়ে জমা হয়। অক্সিজেনের অনুপস্থিতিতে এই বায়োগ্যাস বা জীবভর 20-30 দিনের মধ্যে ডাইজেস্টার আধারে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লিষ্ট হয়ে বায়োগ্যাস উৎপন্ন হয়, যা ডাইজেস্টার আধারের Compost tank ওপরে জমা হয়। যত বেশি পরিমাণে বায়োগ্যাস জমা হতে থাকে, তত অবশিষ্ট জৈব আবর্জনা নিষ্কাশন পাইপের মাধ্যমে নিষ্ক্রিয় বর্জ্য আধারে জমা হয়। এই জৈব অবশিষ্ট আর্বজনা ক্রমাগত বের করে নেওয়া হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়োগ্যাস কাকে বলে? এর ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাস কীভাবে সৃষ্টি করা হয়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বায়োগ্যাস কাকে বলে? এর ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাস কীভাবে সৃষ্টি করা হয়?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment