অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝো? অচিরাচরিত শক্তি উৎস ব্যবহারে অধিক গুরুত্ব

Souvick

Home » অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝো? অচিরাচরিত শক্তি উৎস ব্যবহারে অধিক গুরুত্ব

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অচিরাচরিত বা অপ্রচলিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো? উদাহরণ দাও। অচিরাচরিত শক্তি উৎস ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়ার কারণ কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “অচিরাচরিত বা অপ্রচলিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো? উদাহরণ দাও। অচিরাচরিত শক্তি উৎস ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়ার কারণ কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

অচিরাচরিত বা অপ্রচলিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো? উদাহরণ দাও। অচিরাচরিত শক্তি উৎস ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়ার কারণ কী?

অচিরাচরিত বা অপ্রচলিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো? উদাহরণ দাও।

যে সমস্ত শক্তির উৎসগুলি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে না এবং যেগুলি দীর্ঘদিন নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করলেও এদের ভাণ্ডার ফুরিয়ে যাবে না, তাদেরকে অচিরাচরিত বা অপ্রচলিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলে।

সৌরশক্তি, জোয়ার-ভাটার শক্তি, বায়ুশক্তি প্রভৃতি হল অচিরাচরিত বা অপ্রচলিত বা পুনণবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ।

অচিরাচরিত শক্তি উৎস ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়ার কারণ কী?

অথবা, অপ্রচলিত শক্তিকে বিকল্প শক্তি উৎস হিসেবে ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয় কেন?

অপ্রচলিত বা অচিরাচরিত শক্তিকে বিকল্পশক্তি উৎস হিসেবে ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয় হয়েছে, কারণ –

  • বর্তমান সভ্যতার শক্তি চাহিদার নিরিখে বিজ্ঞানীরা মনে করেন আগামী 40-50 বছরের মধ্যে চিরাচরিত বা প্রচলিত শক্তি উৎস, যেমন – পেট্রোল, ডিজেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার প্রায় শেষ হয়ে যাবে।
  • বর্তমানে জীবাশ্ম জ্বালানিগুলির মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে অ্যাসিড বৃষ্টি, বায়ুদূষণ, বিশ্ব উষ্ণায়নের মতো পরিবেশগত সমস্যাগুলি মারাত্মক আকার ধারণ করেছে।
  • ক্রমবর্ধমান লোক সংখ্যা, মানুষের জীবন ধারণের মানোন্নয়ন, নগরায়ন এবং শিল্পায়নের জন্য অদূর ভবিষ্যতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, তা কেবলমাত্র প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎস দ্বারা মেটানো যাবে না।

শক্তির সংকট ও পরিবেশ দূষণ থেকে ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষিত করার জন্য প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎসগুলির বিকল্প হিসেবে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির ব্যবহার একান্তই প্রয়োজনীয়। অপ্রচলিত শক্তির উৎসগুলি হল সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার-ভাটার শক্তি, ভূতাপীয় শক্তি ইত্যাদি। এই শক্তির উৎসগুলি অফুরন্ত, সহজলভ্য, বারবার ব্যবহার করা যায় এবং পরিবেশ বান্ধব।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অচিরাচরিত বা অপ্রচলিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো? উদাহরণ দাও। অচিরাচরিত শক্তি উৎস ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়ার কারণ কী?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “অচিরাচরিত বা অপ্রচলিত বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো? উদাহরণ দাও। অচিরাচরিত শক্তি উৎস ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়ার কারণ কী?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর