ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা লেখো।

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা লেখো।

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র পাঠের প্রয়োজনীয়তা –

টপোগ্রাফিক্যাল মানচিত্রে কোনো অঞ্চলের নিখুঁত ও পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়া থাকে। তাই শুধুমাত্র ভূগোল শাস্ত্রে নয় অন্যান্য বহুক্ষেত্রেও টপোগ্রাফিক্যাল মানচিত্রের গুরুত্ব অপরিসীম। যেমন –

  1. অক্ষাংশ ও দ্রাঘিমার ভিত্তিতে কোনো স্থানের অবস্থান সঠিকভাবে জানা যায়।
  2. কোনো অঞ্চলের প্রশাসনিক সীমানা, কোন্ রাজ্য, জেলা, মহকুমার অন্তর্গত তা জানা যায়।
  3. কোনো অঞ্চলের ভূমিরূপ ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, যেমন – ভূমিরূপের আকৃতি ভূমির উচ্চতা, ভূমিঢালের পরিমাণ ও দিক, বন্ধুরতা ইত্যাদি সম্পর্কে বিশদভাবে জানা যায়।
  4. টপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে ভূপ্রকৃতি, নদনদী, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক যেমন খুঁজে পাওয়া যায় তেমনি প্রাকৃতিক উপাদানগুলির সঙ্গে জনবসতি, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা যায়।
  5. কোনো অঞ্চলের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা; যেমন – সড়কপথ, রেলপথ, সেতু, নদী পারাপারের ব্যবস্থা, টেলিফোন, টেলিগ্রাফ লাইন প্রভৃতি সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায়।
  6. অঞ্চলটির জনবসতির প্রকৃতি, বিন্যাস, বণ্টন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
  7. টপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে ভূপ্রকৃতির সঙ্গে সঙ্গে কোনো অঞ্চলের জলনির্গম প্রণালী, নদীবিন্যাস, খাল, হ্রদ, পুকুর ও অন্যান্য জলাশয়, অরণ্যের বিস্তার, প্রকৃতি (সংরক্ষিত, সুরক্ষিত অথবা উন্মুক্ত) ও উদ্ভিজ্জ প্রজাতি ইত্যাদি প্রাকৃতিক উপাদান সম্পর্কে বিশদে জানা যায়।
  8. কোনো অঞ্চলের বন্যা, ধস, ভূমিক্ষয়, নদীপাড় ভাঙন প্রভৃতি পরিবেশগত সমস্যার কারণ অনুসন্ধান করা যায়।
  9. কোনো অঞ্চলের কৃষিজ, বনজ, খনিজ ইত্যাদি সম্পদ পাওয়ার সম্ভাবনা ও তার সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করা যায়।
  10. টপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে প্রদর্শিত অঞ্চলটির সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং সেখানকার অধিবাসীদের জীবিকা ও জীবনযাত্রা সম্পর্কে জানা যায়।
  11. কোনো অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার জন্য, বিশেষ করে নতুন জনবসতি ও শিল্পস্থাপন, নদীতে বাঁধ দেওয়া, সেচখাল খনন করা, নতুন সড়কপথ ও রেলপথ স্থাপন প্রভৃতির জন্য টপোগ্রাফিক্যাল মানচিত্রের প্রয়োজন হয়।
  12. সামরিক ঘাঁটি, সেনানিবাস, প্রশিক্ষণকেন্দ্র প্রভৃতি সামরিক প্রয়োজনে এই মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্র
ভূবৈচিত্র্যসূচক মানচিত্র
নদীর প্রবাহপথ
নদীর প্রবাহপথ

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – টিকিটের অ্যালবাম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর