ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য –

সাধারণ মানচিত্র থেকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বেশ কিছু ক্ষেত্রে আলাদা। এরূপ মানচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি হল –

সুনির্দিষ্ট স্কেল – টপোমানচিত্র সর্বদা একটি নির্দিষ্ট স্কেলে ও অনুপাতের ভিত্তিতে অঙ্কন করা হয়। যেমন – মানচিত্রের স্কেল 2 সেমিতে 1 কিমি হলে দূরত্বের অনুপাত বা R.F. 1 : 50,000। মানচিত্রের স্কেল 1 সেমিতে 2 কিমি হলে দূরত্বের অনুপাত বা R.F. হবে 1 : 2,00,000। নীচে সারণির সাহায্যে বিশদে আলোচনা করা হল –

টপোশিটের স্কেল (ভগ্নাংশসূচক স্কেল)টপোশিটের স্কেল (বিবৃতিমূলক স্কেল)বিস্তার (অক্ষাংশ)বিস্তার (দ্রাঘিমাংশ)
1 : 10,00,0001 সেমি ≡ 10 কিমি বা 1 সেমি to 10 কিমি
1 : 2,50,0001 সেমি ≡ 2.5 কিমি বা 1 সেমি to 2.5 কিমি
1 : 1000001 সেমি ≡ 1 কিমি বা 1 সেমিতে 1 কিমি30′30′
1 : 50,0001 সেমি ≡ 5 কিমি বা 1 সেমিতে 500 মিটার15′15′

নির্দিষ্ট বিস্তার ও অবস্থান – টপোগ্রাফিক্যাল মানচিত্রগুলি নির্দিষ্ট স্কেল ও অনুপাতের ভিত্তিতে অঙ্কন করা হয় বলে তাদের নির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার, অবস্থান, সীমানা ও ক্ষেত্রমান নির্দিষ্ট থাকে।

উদাহরণ – যেসব টপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেল 2 সেমিতে 1 কিমি তাদের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার যথাক্রমে 15′ ও 15′ হয়। যেমন – 713 মানচিত্রের বিস্তার 86°E থেকে 86°15′E এবং 23°15°N থেকে 23°30′N।

নির্দিষ্ট তথ্যের উপস্থাপন – টপোগ্রাফিক্যাল মানচিত্রে নির্বাচিত নির্দিষ্ট বিষয়সমূহের তথ্য সরবরাহ করা হয়। যেমন –

  1. প্রাকৃতিক উপাদান –
    • ভূপ্রকৃতি।
    • নদনদী-জলাশয়।
    • উদ্ভিদ।
  2. সাংস্কৃতিক উপাদান –
    • পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা।
    • জনবসতি।

তথ্যসংগ্রহ ও ব্যবহার – নিখুঁতভাবে জমি জরিপ করে, এবং উপগ্রহচিত্র ও বিমানচিত্রের মাধ্যমে সংগৃহীত নির্ভুল ও নির্দিষ্ট প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই মানচিত্র অঙ্কন করা হয়।

নির্দিষ্ট রং ও প্রতীক চিহ্নের ব্যবহার – ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানকে টপোগ্রাফিক্যাল মানচিত্রে উপস্থাপন করতে সুনির্দিষ্ট রং, রেখা ও প্রচলিত প্রতীক চিহ্নের ব্যবহার করা হয়। যেমন –

  1. নীল রং – নদী বা জলাশয়।
  2. লাল রং – জনবসতি, সড়কপথ, ধর্মস্থান।
  3. সবুজ রং – বনভূমি, গাছপালা।
  4. কালো রং – অনিত্যবহ নদী, রেলপথ, প্রশাসনিক সীমানা।
  5. বাদামি রং – সমোন্নতি রেখা, নানা প্রকারের ভূমিরূপ।
  6. হলুদ রং – কৃষিজমি।

রেখার ব্যবহার –

  1. কালো – অনিত্যবহ নদী, জলাভূমি।
  2. লাল – সড়কপথ।
  3. বাদামি – সমোন্নতি রেখা।
জনবসতি (লাল রং)
জনবসতি (লাল রং)

সংকেতের ব্যবহার – PO – Post office, PS – Police Station, RF – Reserve Forest, DB – ডাকবাংলো, RH -Rest House.

প্রচলিত প্রতীক চিহ্নের ব্যবহার – পৃথিবীর সর্বত্র টপোমানচিত্রে একই বিষয়কে বোঝানোর জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচলিত প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের সপ্তম অধ্যায় “উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।