এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “অপু ও দুর্গা যে বনভোজনের আয়োজন করেছিল, তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ এটি উপন্যাসের মূল ভিত্তি এবং গ্রামীণ বাংলার চিরায়ত শৈশবকে বোঝার জন্য অপরিহার্য।

অপু ও দুর্গা যে বনভোজনের আয়োজন করেছিল, তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
অপু ও দুর্গা সর্বক্ষণই নতুন নতুন জিনিস আবিষ্কার করে বা নতুন নতুন কোনো কাজ করে অনাবিল আনন্দ লাভ করত। অজানাকে জানা, অদেখাকে দেখার মধ্যেই তাদের জীবনের সার্থকতা ছিল। এই আকর্ষণেই তারা একদিন বনভোজন করবে বলে ঠিক করেছিল।
নীলমণি রায়ের জঙ্গলঘেরা ভিটের কিছু অংশ পরিষ্কার করে তারা সেখানে বনভোজনের আয়োজন শুরু করে। বাড়ি থেকে মায়ের অজ্ঞাতসারে চাল, তেল প্রভৃতি বের করে আনার পর তাদের রান্না শুরু হয়। দুর্গা একটা ছোটো হাঁড়িতে ভাত রান্না করে। এই সময় অপু ও দুর্গার সঙ্গে বনভোজনে যোগদান করে বিনি। সে দুর্গাকে রান্নায় সহযোগিতা করে। ভাত রান্না শেষ করে দুর্গা বেগুন ভাজতে শুরু করে। তার বেগুনভাজা ঠিক মায়ের করা বেগুনভাজার মতো হচ্ছে দেখে দুর্গার আনন্দ ও বিস্ময়ের সীমা থাকে না। ভাত, মেটে আলুসেদ্ধ এবং বেগুনভাজা—এইগুলিই ছিল তাদের বনভোজনে রান্না করা পদ। অতি সাধারণ এই খাবারগুলিই তারা অসীম আনন্দের সঙ্গে খায়। বনে খেজুর পাতায় বসে এই বনভোজন তাদের জীবনে একটি নতুন অভিজ্ঞতার ছাপ রেখে যায়।
Also Read, ‘অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল।’ – কেন এমন হয়েছিল?
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “অপু ও দুর্গা যে বনভোজনের আয়োজন করেছিল, তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!





Leave a Comment