অপু-দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো।

Souvick

Home » অপু-দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো।

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “অপু-দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো।” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অপু-দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো।

অপু-দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো।

দিনটা ছিল বসন্তের একটা দিন। দুর্গা অপুকে চুপিচুপি চড়ুইভাতির ইচ্ছাটা জানায় আর সঙ্গে সঙ্গেই অপু তাতে রাজি হয়ে যায়। নীলমণি রায়ের জঙ্গলময় ভিটেটা পরিষ্কার করে সেখানে বনভোজনের আয়োজন করা হয়েছিল। অপু-দুর্গা ঘর থেকে চুপিসারে চাল ও তেল নিয়ে আসে। তারপর ছোটো একটা মাটির হাঁড়িতে ভাত চাপানো হয়, এমন সময়ে বিনি তাদের সঙ্গে যুক্ত হয়। সেও উৎসাহের সঙ্গে কাঠ ও জল নিয়ে আসে। রান্নার দায়িত্ব নেয় দুর্গা। ভাত, বেগুনভাজা, মেটে আলুসেদ্ধ—এই ছিল তাদের চড়ুইভাতির আহার। অথচ কলাপাতায় সেই খাবার খেতে খেতে তারা যেন স্বর্গীয় সুধা অনুভব করে। নুনের অভাবও তাদের মনের আনন্দকে দমিয়ে দিতে পারেনি। সামান্য আয়োজন, অথচ তা-ই তাদের তিনটি শিশুহৃদয়কে আলোড়িত করেছিল। খেজুরতলায় ঝরে পড়া খেজুর পাতার পাশে বসে এমন বনভোজন তাদের জীবনে একটি নবতর অভিজ্ঞতার ছাপ রেখে যায়।

Also Read, ‘সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল।’ – কীভাবে এরূপ ঘটনা ঘটেছিল, আলোচনা করো।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “অপু-দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ