‘বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।

Souvick

Home » ‘বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “‘বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

'বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!' - উক্তিটির তাৎপর্য আলোচনা করো।

‘বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।

বাঁকা একটি কঞ্চি পেলে অপু সারাদিন বাঁশবনের পথে, নদীর ধারে ঘুরে বেড়ায় আর নিজেকে কখনও রাজপুত্র, কখনও তামাকের দোকানি, কখনও সেনাপতি, আবার কখনও মহাভারতের অর্জুন ভেবে নানা ঘটনা কল্পনা করে। কঞ্চি যত হালকা আর যত বাঁকা হবে, ততই তার আনন্দ ও কল্পনা পরিপূর্ণতা লাভ করে। অপুকে কঞ্চি নিয়ে এরূপ অবস্থায় দেখলে অন্যরা পাগল বলতে পারে, এ কথা ভেবে সে কঞ্চি নিয়ে জনসমক্ষে আসতে চাইত না—তাই নদীর ধার, নির্জন বাঁশবন বা নিজেদের বাড়ির তেঁতুলতলায় ঘোরে। কেবল তার দিদিই তার এসব কাণ্ডকারখানার খবর জানে, কারণ দিদি তাকে দু-একবার কঞ্চি নিয়ে অদ্ভুত খেলায় মত্ত অবস্থায় দেখে ফেলেছিল। হঠাৎ যদি কেউ এসে পড়ে, তখনই সে জিভ কেটে হাতের কঞ্চিটা ফেলে দেয়—পাছে কেউ কিছু মনে করে—এজন্য ভারী লজ্জিত হয় অপু। যদিও দিদি ছাড়া কেউই জানে না যে অপুর সঙ্গে বাঁকা কঞ্চির কিরূপ সম্পর্ক, তবুও সে মনে করে সকলেই তার এরূপ আচরণের কথা জানে বলেই তাকে পাগল বলে ঠাট্টা করবে। তাই দিদিকেও অনুরোধ করে বলে—’মাকে যেন এসব বলিস নে, দিদি।’ সে না খেয়ে নদীর ধারে বা কোন্ জনহীন বনের পথে কী অপূর্ব আনন্দেই সারাদিন একা কাটিয়ে দিতে পারে ওই বাঁকা কঞ্চিকে হাতে নিয়ে—তা কেউ বুঝবে না, অপু কাউকে বোঝাতেও পারবে না। তাই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

Also Read, অপু-দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “‘বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ