এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “‘বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ এটি উপন্যাসের মূল ভিত্তি এবং গ্রামীণ বাংলার চিরায়ত শৈশবকে বোঝার জন্য অপরিহার্য।

‘বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।
বাঁকা একটি কঞ্চি পেলে অপু সারাদিন বাঁশবনের পথে, নদীর ধারে ঘুরে বেড়ায় আর নিজেকে কখনও রাজপুত্র, কখনও তামাকের দোকানি, কখনও সেনাপতি, আবার কখনও মহাভারতের অর্জুন ভেবে নানা ঘটনা কল্পনা করে। কঞ্চি যত হালকা আর যত বাঁকা হবে, ততই তার আনন্দ ও কল্পনা পরিপূর্ণতা লাভ করে। অপুকে কঞ্চি নিয়ে এরূপ অবস্থায় দেখলে অন্যরা পাগল বলতে পারে, এ কথা ভেবে সে কঞ্চি নিয়ে জনসমক্ষে আসতে চাইত না—তাই নদীর ধার, নির্জন বাঁশবন বা নিজেদের বাড়ির তেঁতুলতলায় ঘোরে। কেবল তার দিদিই তার এসব কাণ্ডকারখানার খবর জানে, কারণ দিদি তাকে দু-একবার কঞ্চি নিয়ে অদ্ভুত খেলায় মত্ত অবস্থায় দেখে ফেলেছিল। হঠাৎ যদি কেউ এসে পড়ে, তখনই সে জিভ কেটে হাতের কঞ্চিটা ফেলে দেয়—পাছে কেউ কিছু মনে করে—এজন্য ভারী লজ্জিত হয় অপু। যদিও দিদি ছাড়া কেউই জানে না যে অপুর সঙ্গে বাঁকা কঞ্চির কিরূপ সম্পর্ক, তবুও সে মনে করে সকলেই তার এরূপ আচরণের কথা জানে বলেই তাকে পাগল বলে ঠাট্টা করবে। তাই দিদিকেও অনুরোধ করে বলে—’মাকে যেন এসব বলিস নে, দিদি।’ সে না খেয়ে নদীর ধারে বা কোন্ জনহীন বনের পথে কী অপূর্ব আনন্দেই সারাদিন একা কাটিয়ে দিতে পারে ওই বাঁকা কঞ্চিকে হাতে নিয়ে—তা কেউ বুঝবে না, অপু কাউকে বোঝাতেও পারবে না। তাই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
Also Read, অপু-দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো।
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “‘বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!





Leave a Comment