যেদিন অপু প্রথম পাঠশালা গেল সেদিনের কথা লেখো। তোমার প্রথম স্কুলে যাওয়ার দিনটি মনে পড়ে? সেদিনের কথা তোমার যা মনে আছে লেখো।

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “যেদিন অপু প্রথম পাঠশালা গেল সেদিনের কথা লেখো। তোমার প্রথম স্কুলে যাওয়ার দিনটি মনে পড়ে? সেদিনের কথা তোমার যা মনে আছে লেখো।” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ এটি উপন্যাসের মূল ভিত্তি এবং গ্রামীণ বাংলার চিরায়ত শৈশবকে বোঝার জন্য অপরিহার্য।

যেদিন অপু প্রথম পাঠশালা গেল সেদিনের কথা লেখো। তোমার প্রথম স্কুলে যাওয়ার দিনটি মনে পড়ে? সেদিনের কথা তোমার যা মনে আছে লেখো।

যেদিন অপু প্রথম পাঠশালা গেল সেদিনের কথা লেখো। তোমার প্রথম স্কুলে যাওয়ার দিনটি মনে পড়ে? সেদিনের কথা তোমার যা মনে আছে লেখো।

গ্রামের প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় অপুকে পাঠানো হয়েছিল। পাঠশালা সম্পর্কে অপুর মনে প্রথম থেকেই একটা ভীতি ছিল। সে মনে করত যারা দুষ্টু ছেলে তাদেরই শুধুমাত্র পাঠশালায় পাঠানো হয়। প্রথমদিন বাবার সঙ্গে সে পাঠশালায় যায়। সেখানে প্রায় আট-দশটি ছেলেমেয়ে পড়ত। অপু ভয়মাখানো চোখে তাদের প্রত্যেককে লক্ষ করতে থাকে। দুটি ছেলে পাঠশালায় বসে শ্লেটে দাগ কেটে কেটে খেলছিল, গুরুমশায়ের তীক্ষ্ণ দৃষ্টি তা এড়িয়ে যায় না। গুরুমশাই সতে বলে একটি ছেলেকে তাদের কান ধরে নিয়ে আসতে বলেন। সেই ছেলে দুটি যেভাবে ভয়ার্ত মুখে গুরুমশায়ের কাছে যাচ্ছিল, তা দেখে বালক অপু হেসে ফেলে। সেই দেখে গুরুমশাই তাকে ধমকও দেন। কিন্তু নতুন ও বয়সে ছোটো বলে অপু সে-যাত্রায় গুরুমশায়ের শাস্তির হাত থেকে রক্ষা পায়। এইভাবে পাঠশালায় অপুর প্রথম দিনটি কাটে।

বিদ্যালয়ের প্রথম দিনটি প্রত্যেকের কাছেই একটি স্মরণীয় দিন। আমার কাছেও তাই। সেইদিনের প্রতিটি মুহূর্তই আমার স্মৃতিতে এখনও উজ্জ্বল হয়ে আছে।

প্রথম দিন আমি বাবার হাত ধরে স্কুলে গেছিলাম। স্কুলের গেটে পৌঁছেই মনে হয়েছিল এ এক ভিন্ন জগৎ। বাবার হাত ছেড়ে স্কুলের শিক্ষিকাদের হাত ধরে পৌঁছে গেছিলাম নিজের ক্লাসরুমে। সেখানে আমার মতোই আরও তিরিশ-পয়ত্রিশ জন মেয়ে বসেছিল। প্রথম ক্লাস শেষ হবার পর তাদের সঙ্গে ধীরে ধীরে পরিচয় করেছিলাম। তারপর টিফিনবেলায় সবাই একসঙ্গে টিফিন ভাগ করে খেয়েছিলাম। স্কুলের শিক্ষিকারাও প্রত্যেকে এসে আমাদের সঙ্গে পরিচয় করেছিলেন। স্কুলের নিয়মকানুন আমাদের বলেছিলেন। তাদের আন্তরিকতায় স্কুল সম্পর্কে সবরকম ভয় মন থেকে দূর হয়ে গেছিল। সেই ছিল পথ চলতে শেখার শুরু। প্রথম দিনের সেই সুন্দর অভিজ্ঞতা বিদ্যালয় জীবনের বাকি দিনগুলোতেও একইভাবে অপরিবর্তিত ছিল।

Also Read, ‘বাবার জন্য অপুর মন কেমন করে।’ – কোন্ প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন?


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “যেদিন অপু প্রথম পাঠশালা গেল সেদিনের কথা লেখো। তোমার প্রথম স্কুলে যাওয়ার দিনটি মনে পড়ে? সেদিনের কথা তোমার যা মনে আছে লেখো।” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

'দিন নাই রাত নাই, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে।' - সর্বজয়া কী স্বপ্ন দেখে, নিজের ভাষায় লেখো।

‘দিন নাই রাত নাই, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে।’ – সর্বজয়া কী স্বপ্ন দেখে, নিজের ভাষায় লেখো।

'বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!' - উক্তিটির তাৎপর্য আলোচনা করো।

‘বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।

অপু-দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো।

অপু-দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো।

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

‘দিন নাই রাত নাই, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে।’ – সর্বজয়া কী স্বপ্ন দেখে, নিজের ভাষায় লেখো।

‘বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।

অপু-দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো।

‘সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল।’ – কীভাবে এরূপ ঘটনা ঘটেছিল, আলোচনা করো।

কড়িখেলাকে কেন্দ্র করে কী ঘটেছিল আলোচনা করো।