কড়িখেলাকে কেন্দ্র করে কী ঘটেছিল আলোচনা করো।

Souvick

Home » কড়িখেলাকে কেন্দ্র করে কী ঘটেছিল আলোচনা করো।

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “কড়িখেলাকে কেন্দ্র করে কী ঘটেছিল আলোচনা করো।” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কড়িখেলাকে কেন্দ্র করে কী ঘটেছিল আলোচনা করো।

কড়িখেলাকে কেন্দ্র করে কী ঘটেছিল আলোচনা করো।

ব্রাহ্মণপাড়ার পটু একদিন কড়ি খেলতে গিয়েছিল জেলেপাড়ার ছেলেদের সঙ্গে। অপুও সেই খেলায় অংশগ্রহণ করেছিল। পটু অপুর থেকে ছোটো হলেও, কড়িখেলায় বিশেষ পারদর্শিতা অর্জন করেছিল। কড়িখেলায় তার হাতের লক্ষ্য অব্যর্থ হয়ে উঠেছিল। ফলে সে সেদিন কড়িখেলায় অনেক কড়ি জিতে নিয়েছিল। তাই সে আর খেলবে না বলে স্থির করে, কিন্তু জেলেদের ছেলেরা একজোট হয়ে তাকে আবার খেলতে বলে। পটু খেলতে রাজি না হওয়ায়, জেলের ছেলেরা পটুর কড়িগুলি কেড়ে নেওয়ার চেষ্টা করে। পটু কড়ির থলিটিকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু গায়ের জোরে সে জেলেদের ছেলেদের তুলনায় দুর্বল। তার উপরে তারা পটুকে প্রহার করে মাটিতে ফেলে দেয়। অপু প্রথমটায় পটুর পতনে আনন্দ পেলেও, তাকে অসহায়ভাবে মার খেতে দেখে সাহায্য করে। এমনভাবে আক্রান্ত হবার ফলে, পটুর কড়িগুলি মাটিতে চারদিকে ছড়িয়ে পড়েছিল। কড়িখেলাকে কেন্দ্র করে সেদিন এমনই ঘটনা ঘটেছিল।

Also Read, সিঁদুরকৌটো খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে মুখুজ্যে বাড়িতে যে কাণ্ডটি ঘটেছিল, তা নিজের ভাষায় লেখো।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “কড়িখেলাকে কেন্দ্র করে কী ঘটেছিল আলোচনা করো।” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার (Class 8 Bengali Exam) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ