সপ্তম শ্রেণি বাংলা Chapter 26-এর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ভারততীর্থ’ পাঠের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হল। সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ ও এক কথায় উত্তর মিলিয়ে অধ্যায়টি প্রস্তুত করতে এই আলোচনা সাহায্য করবে।

সঠিক উত্তর নির্বাচন করো
1. ভারততীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? (বলাকা/গীতাঞ্জলি/সোনার তরী/সহজ পাঠ)।
উত্তর : ভারততীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
2. কবি তাঁর চিত্তকে (বঙ্গোপসাগরের তীরে/মহামানবের সাগরতীরে/ভারত মহাসাগরের তীরে) জাগ্রত হতে বলেছেন।
উত্তর : কবি তাঁর চিত্তকে মহামানবের সাগরতীরে জাগ্রত হতে বলেছেন।
3. সেখানে দাঁড়িয়ে কবি (নারায়ণ দেবতা/গণেশ দেবতা/নরদেবতাকে) নমস্কার করবেন।
উত্তর : সেখানে দাঁড়িয়ে কবি নরদেবতাকে নমস্কার করবেন।
4. ধ্যানগম্ভীর (নদী/ভূধর/প্রান্তর)।
উত্তর : ধ্যানগম্ভীর ভূধর।
5. এই ভারতের মহামানবের সাগরতীরে কবি নিত্য (ধরিত্রী/গগন/স্বর্গ) দেখতে বলেছেন।
উত্তর : এই ভারতের মহামানবের সাগরতীরে কবি নিত্য ধরিত্রী দেখতে বলেছেন।
6. পশ্চিম আজ (জানালা/দ্বার/মুকুট) খুলেছে।
উত্তর : পশ্চিম আজ দ্বার খুলেছে।
7. সেখান থেকে সবাই (পোশাক/গহনা/উপহার) আনে।
উত্তর : সেখান থেকে সবাই উপহার আনে।
8. কবি (শঙ্খ/সেতার/রুদ্রবীণা) বাজাতে বলেছেন।
উত্তর : কবি রুদ্রবীণা বাজাতে বলেছেন।
9. (হাতিশালার/অশ্বশালার/যজ্ঞশালার) দ্বার খোলা।
উত্তর : যজ্ঞশালার দ্বার খোলা।
10. সেই হোমানলে আজ (দুখের রক্তশিখা/সুখের অগ্নিশিখা) জ্বলে।
উত্তর : সেই হোমানলে আজ দুখের রক্তশিখা জ্বলে।
11. (দিবস/রজনী/প্রভাত) পোহায়।
উত্তর : রজনী পোহায়।
12. (মুসলমানকে/ব্রাহ্মণকে/খ্রিস্টানকে) কবি ‘সবাকার’ হাত ধরতে বলেছেন।
উত্তর : ব্রাহ্মণকে কবি ‘সবাকার’ হাত ধরতে বলেছেন।
13. (সুখের ঘট/পূজার ঘট/মঙ্গলঘট) ভরা হয়নি।
উত্তর : মঙ্গলঘট ভরা হয়নি।
শূন্যস্থান পূরণ করো
1. এসো হে _____, এসো _____, হিন্দু _____।
উত্তর : এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান।
2. এসো এসো আজ তুমি _____ এসো এসো _____।
উত্তর : এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান।
3. এসো _____, শুচি করি _____, ধরো হাত _____।
উত্তর : এসো ব্রাহ্মণ, শুচি করি মন, ধরো হাত সবাকার।
4. এসো হে _____, হোক অপনীত সব _____।
উত্তর : এসো হে পতিত, হোক অপনীত সব অপমানভার।
5. মার _____, এসো এসো _____।
উত্তর : মার অভিষেকে, এসো এসো ত্বরা।
6. সবার _____, পবিত্র করা _____।
উত্তর : সবার পরশে, পবিত্র করা তীর্থনীরে।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. ভারততীর্থ কবিতাটি কোন্ শ্রেণির কবিতা?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ভারততীর্থ’ কবিতাটি একটি স্বদেশপ্রেমের কবিতা।
2. ভারতভূমিকে ‘পুণ্যতীর্থ’ কে বলেছেন?
উত্তর : কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতভূমিকে ‘পুণ্যতীর্থ’ বলেছেন।
3. কোন্ দেশকে কবি ‘মহামানবের সাগরতীর’ বলেছেন?
উত্তর : ভারতবর্ষকে কবি ‘মহামানবের সাগরতীর’ বলেছেন।
4. কবি কাকে নমস্কার করেছেন?
উত্তর : নরদেবতাকে কবি নমস্কার করেছেন।
5. কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে?
উত্তর : আর্য-অনার্য-শক-হুন-দ্রাবিড়-চিন-পাঠান-মোগল ভারতবর্ষে এসে একদেহে লীন হয়েছে।
6. সবাই কোথা থেকে উপহার আনে?
উত্তর : সবাই পশ্চিম থেকে উপহার আনে।
7. ওংকার ধ্বনি বলতে কী বোঝায়?
উত্তর : ওংকার ধ্বনি হল ঈশ্বরবাচক ধ্বনি, ব্রহ্মের শব্দ প্রতীক। এই ধ্বনি সব মন্ত্রের বীজমন্ত্র।
8. কোথায় সবাইকে ‘আনতশিরে’ মিলতে হবে?
উত্তর : ভারতবর্ষের বুকে সবাইকে ‘আনতশিরে’ মিলতে হবে।
9. কাকে কবি মন শুচি করে সবার হাত ধরতে বলেছেন?
উত্তর : ব্রাহ্মণকে কবি মন শুচি করে সবার হাত ধরতে বলেছেন।
10. কীসের ভার কবি দূর হওয়ার কথা বলেছেন?
উত্তর : সব অপমানের ভার কবি দূর হওয়ার কথা বলেছেন।
11. কার অভিষেকে কবি শীঘ্র আসতে বলেছেন?
উত্তর : মায়ের অভিষেকে কবি শীঘ্র আসতে বলেছেন।
12. কী ভরা হয়নি?
উত্তর : মঙ্গলঘট ভরা হয়নি।
শেষকথা
‘ভারততীর্থ’ পাঠের এই অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর মূল পাঠের সঙ্গে মিলিয়ে অনুশীলন করো। প্রশ্নের বক্তব্য বুঝে উত্তর লিখলে প্রস্তুতি আরও দৃঢ় হবে। আরও পড়তে সপ্তম শ্রেণি বাংলা বিভাগ দেখো।





মন্তব্য করুন