সপ্তম শ্রেণি বাংলা – ভারততীর্থ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – ভারততীর্থ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা Chapter 26-এর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারততীর্থ’ কবিতার রচনাধর্মী প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হল। পাঠের বক্তব্য ও সম্পূর্ণ উত্তর মিলিয়ে অনুশীলন করো।

ভারততীর্থ কবিতার মানবমিলনের ভাবনা অবলম্বনে চিত্র

বিস্তৃত উত্তরের অনুশীলন

12. ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা কবিতায় কীভাবে বিধৃত হয়েছে?

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘ভারততীর্থ’ কবিতায় ভারতবর্ষের অতীত ইতিহাস প্রকাশ পেয়েছে।

সুদূর অতীত থেকে ভারতবর্ষের সম্পদে লুব্ধ হয়ে এদেশে বহু বিদেশি জাতির আগমন ঘটেছে। এদেশে সাম্রাজ্য বিস্তার ও লুণ্ঠনের উদ্দেশ্যে এসেছে আর্য, শক, হুন, দ্রাবিড়, পাঠান, মোগল, ইংরেজ প্রভৃতি দুর্ধর্ষ জাতি। তারা তাদের তীক্ষ্ণ তরবারি ও রক্তচক্ষু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে নিরীহ ভারতবাসীর উপর; রক্তে রঞ্জিত করেছে ভারতবর্ষের পুণ্যমাটি। কখনও তারা শাসক হিসেবে এদেশ শাসন করেছে, কখনও বা লুণ্ঠনকারীর ভূমিকা নিয়েছে। তারা এদেশে এসেছিল হিংসায় উন্মত্ত হয়ে। কিন্তু এদেশে থাকতে থাকতে এদেশের শান্তি-মৈত্রীর বাণীতে দীক্ষিত হয়ে তারা একদিন এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে এদেশেরই একজন হয়ে উঠেছে। জাতিধর্মবর্ণসম্প্রদায় সব কিছু ভুলে তারা ‘এই ভারতের মহামানবের সাগরতীরে’ একসূত্রে বাঁধা পড়েছে। ভারতবর্ষ হয়ে উঠেছে মহামানবের মিলনক্ষেত্র। এইভাবেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘ভারততীর্থ’ কবিতায় ভারতবর্ষের অতীত ইতিহাসকে তুলে ধরেছেন।

13. কবির দৃষ্টিতে ভবিষ্যৎ ভারতের যে স্বপ্নিল ছবি ধরা পড়েছে, তার পরিচয় দাও।

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ভারততীর্থ’ কবিতাটি স্বদেশপ্রেমের কবিতা। এই কবিতায় কবি মানবতাবাদের পুণ্যতীর্থ ভারতবর্ষের জয়গান গেয়েছেন।

ভারতবর্ষ হল শান্তির দেশ, অধ্যাত্মবাদের পুণ্যভূমি। এদেশে নেই হিংসার বাতাবরণ, বিভেদের প্রাচীর। সমস্ত ভেদাভেদ ভুলে বৈদিক মন্ত্রে উজ্জীবিত হয়ে ভারতবর্ষ হয়ে উঠেছে বিশ্বমানবতাবাদের মিলনক্ষেত্র। কিন্তু একসময় জাতিভেদ, অস্পৃশ্যতা, সাম্প্রদায়িকতার বিষবাষ্পে এদেশ আচ্ছন্ন ছিল। জীবন তখন এইসব সংকীর্ণ অমানবিক ভাবনায় কলুষিত ছিল। সেই কালিমালিপ্ত সংকীর্ণ ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ভারতবাসী মহামিলনের মন্ত্রে ঐক্যবদ্ধ হোক, কবি রবীন্দ্রনাথের এটাই ঐকান্তিক কামনা ছিল জীবনদেবতার কাছে। তাই কবি আর্য, অনার্য, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ, পতিত সকলকে হাতে হাত মিলিয়ে মানবতার পুণ্যতীর্থক্ষেত্র হিসেবে ভারতবর্ষকে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন। কবি স্বপ্ন দেখেছেন, সকলের একান্ত চেষ্টায় সকলের স্পর্শে পবিত্র হয়ে উঠবে দেশমাতৃকার তীর্থ নীর। জাতিধর্মবর্ণসম্প্রদায় সব কিছু ভুলে এদেশের মানুষ দেশমাতৃকার অভিষেক ঘটাবে। সকলের মৈত্রীর মাধ্যমে ভরে উঠবে নতুন ভারতবর্ষের মঙ্গলঘট।

আট-দশটি বাক্যে উত্তর লেখো

1. ভারততীর্থ কবিতায় ‘মহামানবের সাগরতীরে’ বলতে কবি কী বুঝিয়েছেন?

সাগর অগাধ জলরাশির ভাণ্ডার। সেই জলরাশিতে কত না নদী এসে মিলিত হয়। ভারতবর্ষও সেই অগাধ জলরাশিরূপ সাগরের মতো। এখানে নানা সময়ে নানা সাম্রাজ্যলোভীর দল এসে মিলিত হয়েছে নানা উদ্দেশ্যসাধনের জন্য। এরা আবার বিলীনও হয়ে গিয়েছে নিজেদের ক্ষমতার দম্ভে। কবি বলেছেন ভারতের পবিত্র করা তীর্থনীরে সবাই স্নান করেছে। ভারতবর্ষ নানা জাতির নানা ধর্মের সমন্বয়ে গড়া। এখানে একের মনে অন্যের জন্য টান অনুভূত হয়, যা অন্য কোনো দেশে বিরল। তাই কবি ‘সবার পরশে পবিত্র করা তীর্থনীরে’ এই ভারতের মহামানবের সাগরতীরে সকলকে একত্র হতে বলেছেন।

শেষকথা

‘ভারততীর্থ’ কবিতার রচনাধর্মী প্রশ্ন ও উত্তর মূল পাঠের সঙ্গে মিলিয়ে পড়ো। প্রতিটি উত্তরের বক্তব্য বুঝে নিজের প্রস্তুতি যাচাই করো। আরও পাঠের জন্য সপ্তম শ্রেণি বাংলা বিভাগ দেখো।

একই পাঠের অন্যান্য অংশ

Categories -
Please Share This Article

Related Posts

সপ্তম শ্রেণি বাংলা – নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায় – বিষয়সংক্ষেপ পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায় – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – ভারততীর্থ – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভারততীর্থ – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভারততীর্থ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভারততীর্থ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায় – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – ভারততীর্থ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভারততীর্থ – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভারততীর্থ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভারততীর্থ – বিষয়সংক্ষেপ