আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য

Souvick

Home » আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো।

আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে?

আদর্শ গ্যাস – যে সমস্ত গ্যাস যে-কোনো চাপ ও উষ্ণতায় বয়েলের সূত্র, চালর্সের সূত্র এবং আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে।

বাস্তব গ্যাস – যে সমস্ত গ্যাস সাধারণ চাপ ও তাপমাত্রায় বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না, তাদের বাস্তব গ্যাস বলে।

নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে।

আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো।

আদর্শ গ্যাসবাস্তব গ্যাস
সকল চাপ ও উষ্ণতায় আদর্শ গ্যাস পুরোপুরি গ্যাসের সূত্রগুলি মেনে চলে।কেবলমাত্র নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আংশিকভাবে গ্যাসের সূত্রগুলি মেনে চলে।
প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই।প্রকৃতিতে প্রাপ্ত সকল গ্যাসই হল বাস্তব গ্যাস।
আদর্শ গ্যাসকে তরলে পরিণত করা যায় না। কারণ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে না।বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা যায়। কারণ বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে।
পাত্রের আয়তনের তুলনায় আদর্শ গ্যাসের অণুগুলির নিজস্ব আয়তন নগণ্য ধরা হয়ে থাকে।পাত্রের আয়তনের তুলনায় বাস্তব গ্যাসের অণুগুলির নিজস্ব আয়তন নগণ্য ধরা হয় না।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “গ্যাসের আচরণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।