আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা কী?

Rahul

Home » আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা কী?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা কী? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা কী?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা কী?

আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা কী?

ইতিহাস সত্য সন্ধানী। অতীত ইতিহাসের সত্যাসত্য যাচাইয়ে সরকারি নথিপত্রের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।

সরকারি মহাফেজখানা – ভারতের জাতীয় মহাফেজখানা নতুন দিল্লিতে অবস্থিত হলেও কলকাতা, মাদ্রাজ, মুম্বাই প্রভৃতি শহরগুলিতে থাকা লেখ্যাগারে বহুগুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত রয়েছে।

সরকারি নথিপত্রের প্রকারভেদ –

  • সরকারি প্রতিবেদন – ব্রিটিশ শাসনকালে সরকার শিক্ষা, জাতীয়তাবাদী আন্দোলন প্রভৃতি বিষয়ে বেশ কয়েকটি কমিশন নিয়োগ করেন। এই কমিশনগুলির প্রতিবেদন বা রিপোর্ট থেকে ঔপনিবেশিক ভারতের ইতিহাস সম্পর্কে মূল্যবান তথ্য আহরণ করা যায়। যেমন – নীল কমিশনের প্রতিবেদন (1860 খ্রিঃ), হান্টার কমিশনের রিপোর্ট (1882 খ্রিঃ)।
  • পুলিশ ও গোয়েন্দা বিভাগের প্রতিবেদন – সরকারের পুলিশ ও গোয়েন্দা বিভাগের আধিকারীকগণ ব্রিটিশবিরোধী গণ-আন্দোলন, জাতীয়তাবাদী বিদ্রোহ, গুপ্ত বিপ্লবী সমিতির কার্যকলাপ, জাতীয়তাবাদী নেতাদের গতিবিধি প্রভৃতি সম্পর্কে প্রতিনিয়ত সরকারকে প্রতিবেদন পাঠাত। পরবর্তীকালে এই প্রতিবেদনগুলির প্রকাশ ইতিহাস রচনায় এক নতুন মাত্রা যোগ করেছে।
  • সরকারি কর্মচারী, আধিকারীকদের প্রতিবেদন – সরকারি বিভিন্ন পদস্থ কর্মচারী বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে পরবর্তীসময়ে সেই ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেছেন; এগুলি আধুনিক ইতিহাসচর্চার এক অমূল্য উপাদান। যেমন – মহাবিদ্রোহের প্রেক্ষাপটে সরকারি কর্মচারী স্যার সৈয়দ আহমেদ রচিত ‘দ্য কজেস অফ ইন্ডিয়ান রিভোল্ট’ গ্রন্থটির নাম উল্লেখ্য।
  • সীমাবদ্ধতা – সরকারি নথিপত্র থেকে ইতিহাস রচনার ক্ষেত্রে বেশকিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সরকারের পক্ষে অস্বস্তিকর বা অপ্রিয় সত্য ঘটনার উল্লেখ সরকারি নথিপত্রে নাও থাকতে পারে। তাছাড়া এইসব নথিপত্র প্রায়শই সরকারের আত্মপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং সরকারি নথিপত্র থেকে ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিককে হতে হবে সতর্ক এবং সাবধানী।
  • মন্তব্য – বেশকিছু সীমাবদ্ধতা থাকলেও পরিশেষে বলা যায়, সরকারি নথিপত্রের ব্যবহার আধুনিক ইতিহাসকে কেবল বৈচিত্র্যময়ই করেনি, তা ইতিহাসচর্চায় নবদিগন্তের উন্মোচন ঘটিয়েছে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা কী?” নিয়ে আলোচনা করেছি। এই “আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা কী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর