‘অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল।’ – কেন এমন হয়েছিল?

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “‘অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল।’ – কেন এমন হয়েছিল?” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ এটি উপন্যাসের মূল ভিত্তি এবং গ্রামীণ বাংলার চিরায়ত শৈশবকে বোঝার জন্য অপরিহার্য।

'অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল।' - কেন এমন হয়েছিল?

‘অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল।’ – কেন এমন হয়েছিল?

নীলপুজোর দিন সন্ধ্যাবেলায় অপু চড়কতলা থেকে ছাতিমতলা হয়ে বাড়ি ফিরছিল। ইতিমধ্যে সে শুনেছে, এই দিন চড়কের সন্ন্যাসীরা শ্মশান জাগায়। ব্যাপারটা নিয়ে আগ্রহ থাকলেও তার ভয়ও ছিল। মেঘ করেছে, সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হয়ে উঠেছে, কোথাও কোনো জনপ্রাণী নেই; শ্মশানের আর মড়ার মুণ্ডের গল্প শুনে অপুর বেশ ভয় করতে শুরু করেছিল। মোড়ের বাঁশবনের কাছে আসতেই কীসের যেন কটু গন্ধ তার নাকে আসতে লাগল। সে দ্রুত হাঁটতে লাগল এবং একটু পরেই নেড়ার ঠাকুমাকে দেখতে পেল। তিনি নীলপুজোর নৈবেদ্য নিয়ে যাচ্ছিলেন পুজোর স্থানে। তাঁকে কটু গন্ধের কারণ জিজ্ঞাসা করে অপু শুনল যে ‘ওঁরা’ সব বেরিয়েছেন, তারই গন্ধ। ‘ওঁরা’ হল শিবের দলবল অর্থাৎ ‘ভূত-প্রেত’। সন্ধ্যাবেলায় ওঁদের নাম নিতে নেই। চারদিকে সন্ধ্যার অন্ধকার, আকাশে কালো মেঘ, বাঁশবন, শ্মশানের গন্ধ, শিবের অনুচর ভূত-প্রেত—সব মিলিয়ে ছোটো অপুর মনে ভয়-বিস্ময়-আতঙ্ক তৈরি করেছিল। তাই অপুর গায়ে কাঁটা দিয়েছিল।

Also Read, যাত্রাপালা গ্রামের মানুষের মনে কেমন প্রভাব ফেলেছিল?


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “‘অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল।’ – কেন এমন হয়েছিল?” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

'দিন নাই রাত নাই, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে।' - সর্বজয়া কী স্বপ্ন দেখে, নিজের ভাষায় লেখো।

‘দিন নাই রাত নাই, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে।’ – সর্বজয়া কী স্বপ্ন দেখে, নিজের ভাষায় লেখো।

'বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!' - উক্তিটির তাৎপর্য আলোচনা করো।

‘বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।

অপু-দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো।

অপু-দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো।

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

‘দিন নাই রাত নাই, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে।’ – সর্বজয়া কী স্বপ্ন দেখে, নিজের ভাষায় লেখো।

‘বাঁকা-কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস!’ – উক্তিটির তাৎপর্য আলোচনা করো।

অপু-দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো।

‘সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল।’ – কীভাবে এরূপ ঘটনা ঘটেছিল, আলোচনা করো।

কড়িখেলাকে কেন্দ্র করে কী ঘটেছিল আলোচনা করো।