আজকে আমরা আমাদের আর্টিকেলে দেখবো যে বানডাকা বা বান বলতে কী বোঝ? কী কী অবস্থায় নদীতে বান খুব প্রবল হয়? এই প্রশ্ন দশম শ্রেণীর পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় বারিমণ্ডলের প্রশ্ন। বানডাকা বা বান বলতে কী বোঝ? কী কী অবস্থায় নদীতে বান খুব প্রবল হয়? – আপনি পরীক্ষার জন্য তৈরী করে গেলে আপনি লিখে আস্তে পারবেন।
বানডাকা
জোয়ারের সময় সমুদ্র স্ফীত হয় বলে সমুদ্রের জল মোহানা দিয়ে দ্রুত নদীতে প্রবেশ করে, ফলে নদীর জলও তখন বেড়ে যায়। এইভাবে জোয়ারের জল নদীতে ঢোকার সময় মাঝে মাঝে অত্যধিক উঁচু (5-7 মিটার) হয়ে প্রবল বেগে নদীতে জলোচ্ছ্বাস ঘটায়। একেই বলা হয় ৰান বা বানডাকা।

প্রবল বনের অনুকূল অবস্থা –
কতকগুলি বিশেষ অবস্থায় নদীতে বান খুব প্রবল হয়, যেমন –
- তেজ কোটালের সময়
- নদীর মোহানায় চড়া থাকলে
- জোয়ারের জল প্রবেশ করার সময় নদীর স্রোতে বা অন্যভাবে বাধা পেলে
- নদীর মুখ ফানেল আকৃতির হলে
- নদী জলপূর্ণ থাকলে।
এই আর্টিকেলে আমরা বানডাকা বা বান কী, এবং কী কী অবস্থায় নদীতে বান খুব প্রবল হয়, তা আলোচনা করেছি। আমরা দেখেছি যে বানডাকা হলো নদীর জলধারা দ্রুত বৃদ্ধি এবং তীরে উপচে পড়ার ঘটনা। বর্ষার সময়, যখন প্রচুর বৃষ্টিপাত হয়, তখন নদীতে বানডাকা হয়।
বানের তীব্রতা নির্ভর করে বৃষ্টিপাতের পরিমাণ, নদীর ধারণক্ষমতা, এবং অন্যান্য কারণের উপর।





Leave a Comment