এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ু কীভাবে ক্ষয়কার্য করে ব্যাখ্যা করো?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বায়ু কীভাবে ক্ষয়কার্য করে ব্যাখ্যা করো?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – বায়ুর বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বায়ু কীভাবে ক্ষয়কার্য করে ব্যাখ্যা করো?
বায়ু প্রধানত তিনভাবে ক্ষয়কাজ করে। যথা – উৎসঞ্জন বা অবনমন, অবঘর্ষ এবং ঘর্ষণ। বায়ুর ক্ষয়কাজ নির্ভর করে বায়ুর গতিবেগ, বালুকণার পরিমাণ ও প্রকৃতি, শিলাস্তরের গঠন, উদ্ভিদের বিস্তার ও প্রকৃতি প্রভৃতির ওপর। নীচে তা আলোচনা করো হল –
অবনমন –
ইংরেজি শব্দ ‘Deflation’ -এর অর্থ অবনমন বা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া। প্রবল বায়ুপ্রবাহের ফলে মরু অঞ্চলের উপরিভাগের আলগা বালি উড়ে গিয়ে গর্তের সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে বলে উৎসঞ্জন বা অবনমন। ধূলিঝড়ের সময় প্রচুর বালি একস্থান থেকে অন্যত্র স্থানান্তরিত হয়। যেমন – সাহারা, থর মরুভূমির ধূলিঝড়।
অবঘর্ষ –
বায়ুর সঙ্গে বাহিত ছোটো বা বড়ো বালিকণার ঘর্ষণে মরু অঞ্চলের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়। এই প্রক্রিয়াকে বলে অবঘর্ষ। এই কঠিন কণাগুলির ঘর্ষণে ওই শিলাখণ্ড ক্ষয়প্রাপ্ত হয় এবং শিলাখণ্ডের গায়ে আচড়কাটা দাগ, মৌচাকের মতো অসংখ্য গর্ত সৃষ্টি হয়।
ঘর্ষণ –
বায়ুর সঙ্গে বাহিত ছোটো ও বড়ো বালিকণা, নুড়ি, কাঁকর প্রভৃতি পারস্পরিক ঘর্ষণের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়। এই প্রক্রিয়াকে বলে ঘর্ষণ। বায়ুতে বালুকণার পরিমাণ বেশি হলে ঘর্ষণ দ্বারা ক্ষয়কার্য বেশি হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ু কীভাবে ক্ষয়কার্য করে ব্যাখ্যা করো?” নিয়ে আলোচনা করেছি। এই “বায়ু কীভাবে ক্ষয়কার্য করে ব্যাখ্যা করো?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – বায়ুর বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment