এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের চা উৎপাদক অঞ্চলগুলির বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের চা উৎপাদক অঞ্চলগুলির বিবরণ দাও।
চা হল ভারতের একটি উল্লেখযোগ্য অর্থকরী ও বাগিচা ফসল। সস্তা ও মৃদু উত্তেজক পানীয়রূপে চা সর্বত্র খুবই জনপ্রিয়। বর্তমানে চা উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করে। ভারতের উল্লেখযোগ্য চা উৎপাদক রাজ্য ও অঞ্চলগুলি হল –
অসম –
চা উৎপাদনে অসম ভারতে প্রথম স্থান অধিকার করে। 2017-2018 খ্রিস্টাব্দে এই রাজ্যের মোট চা উৎপাদনের পরিমাণ ছিল 6.76 লক্ষ টন। এই রাজ্যের উল্লেখযোগ্য চা উৎপাদক জেলাগুলি হল অসমের শিবসাগর, লখিমপুর ও দরং এবং নিম্ন অসমের গোয়ালপাড়া ও কামরূপ। তবে কাছাড় জেলার সুর্মা নদীর উপত্যকায় 10 শতাংশ বাগিচার অবস্থান দেখা যায়। ভারতের মোট চা উৎপাদনের প্রায় 52 শতাংশ এই রাজ্যে উৎপন্ন হয়।
পশ্চিমবঙ্গ –
2017-18 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ 3.98 লক্ষ টন চা উৎপাদন করে। চা উৎপাদক রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভারতে দ্বিতীয় স্থান অধিকার করে। এই রাজ্যের চা বাগিচাগুলি দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় অবস্থিত। এই রাজ্যের দার্জিলিং -এর চা বিশ্ববিখ্যাত। ভারতের মোট চা উৎপাদনের শতকরা প্রায় 12.4 ভাগ এই রাজ্যে উৎপন্ন হয়।
তামিলনাড়ু –
বর্তমানে তামিলনাড়ু ভারতের তৃতীয় গুরত্বপূর্ণ চা উৎপাদক রাজ্য। 2017-18 খ্রিস্টাব্দে এই রাজ্যের মোট চা উৎপাদনের পরিমাণ ছিল 1.64 লক্ষ টন। এই রাজ্যের কোয়েম্বাটোর, পেরিয়ার, ও নীলগিরি জেলায় পর্যাপ্ত চায়ের চাষ হয়।
অন্যান্য জেলা –
- কেরল – কোঝিকোড়, কোট্টায়ম, পালাক্কাড জেলা।
- কর্ণাটক – মাইশোর, হাসান, চিকমাগালুর জেলা। এ ছাড়া হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা, মণিপুর রাজ্যেও চায়ের চাষ হয়।
ভারতের উল্লেখযোগ্য চা উৎপাদক রাজ্য (2017-2018) –
| রাজ্য | উৎপাদন (লক্ষ টন) |
| অসম | 6.76 |
| পশ্চিমবঙ্গ | 3.88 |
| তামিলনাড়ু | 1.64 |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের চা উৎপাদক অঞ্চলগুলির বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment