ভারতের চা উৎপাদক অঞ্চলগুলির বিবরণ দাও।

Rahul

Home » ভারতের চা উৎপাদক অঞ্চলগুলির বিবরণ দাও।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের চা উৎপাদক অঞ্চলগুলির বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের চা উৎপাদক অঞ্চলগুলির বিবরণ দাও
ভারতের চা উৎপাদক অঞ্চলগুলির বিবরণ দাও

ভারতের চা উৎপাদক অঞ্চলগুলির বিবরণ দাও।

চা হল ভারতের একটি উল্লেখযোগ্য অর্থকরী ও বাগিচা ফসল। সস্তা ও মৃদু উত্তেজক পানীয়রূপে চা সর্বত্র খুবই জনপ্রিয়। বর্তমানে চা উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করে। ভারতের উল্লেখযোগ্য চা উৎপাদক রাজ্য ও অঞ্চলগুলি হল –

অসম –

চা উৎপাদনে অসম ভারতে প্রথম স্থান অধিকার করে। 2017-2018 খ্রিস্টাব্দে এই রাজ্যের মোট চা উৎপাদনের পরিমাণ ছিল 6.76 লক্ষ টন। এই রাজ্যের উল্লেখযোগ্য চা উৎপাদক জেলাগুলি হল অসমের শিবসাগর, লখিমপুর ও দরং এবং নিম্ন অসমের গোয়ালপাড়া ও কামরূপ। তবে কাছাড় জেলার সুর্মা নদীর উপত্যকায় 10 শতাংশ বাগিচার অবস্থান দেখা যায়। ভারতের মোট চা উৎপাদনের প্রায় 52 শতাংশ এই রাজ্যে উৎপন্ন হয়।

পশ্চিমবঙ্গ –

2017-18 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ 3.98 লক্ষ টন চা উৎপাদন করে। চা উৎপাদক রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভারতে দ্বিতীয় স্থান অধিকার করে। এই রাজ্যের চা বাগিচাগুলি দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় অবস্থিত। এই রাজ্যের দার্জিলিং -এর চা বিশ্ববিখ্যাত। ভারতের মোট চা উৎপাদনের শতকরা প্রায় 12.4 ভাগ এই রাজ্যে উৎপন্ন হয়।

তামিলনাড়ু –

বর্তমানে তামিলনাড়ু ভারতের তৃতীয় গুরত্বপূর্ণ চা উৎপাদক রাজ্য। 2017-18 খ্রিস্টাব্দে এই রাজ্যের মোট চা উৎপাদনের পরিমাণ ছিল 1.64 লক্ষ টন। এই রাজ্যের কোয়েম্বাটোর, পেরিয়ার, ও নীলগিরি জেলায় পর্যাপ্ত চায়ের চাষ হয়।

অন্যান্য জেলা –

  • কেরল – কোঝিকোড়, কোট্টায়ম, পালাক্কাড জেলা।
  • কর্ণাটক – মাইশোর, হাসান, চিকমাগালুর জেলা। এ ছাড়া হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা, মণিপুর রাজ্যেও চায়ের চাষ হয়।

ভারতের উল্লেখযোগ্য চা উৎপাদক রাজ্য (2017-2018) –

রাজ্যউৎপাদন (লক্ষ টন)
অসম6.76
পশ্চিমবঙ্গ3.88
তামিলনাড়ু1.64

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের চা উৎপাদক অঞ্চলগুলির বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ