ভারতের অভ্যন্তরীণ কয়েকটি হ্রদের নাম লেখো। ভারতের কয়েকটি উপহ্রদের পরিচয় দাও।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের অভ্যন্তরীণ কয়েকটি হ্রদের নাম লেখো। ভারতের কয়েকটি উপহ্রদের পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের কয়েকটি উপহ্রদের পরিচয় দাও
ভারতের কয়েকটি উপহ্রদের পরিচয় দাও

ভারতের অভ্যন্তরীণ কয়েকটি হ্রদের নাম লেখো।

ভারতের অভ্যন্তরীণ হ্রদ –

ভারতের হ্রদগুলিকে দু-ভাগে ভাগ করা যায় –

  1. স্বাদু জলের হ্রদ।
  2. লবণাক্ত জলের হ্রদ।

স্বাদু জলের হ্রদ –

  • কাশ্মীর হিমালয়ের ডাল, উলার, হরনাগ ও দুধনাগ হ্রদ।
  • কুমায়ুন হিমালয়ের নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনতাল, খুরপা তাল প্রভৃতি। এগুলিকে তাল বলে।
  • নন্দাঘুন্টির কাছে রূপকুণ্ড হ্রদ ও ভুঞ্জ উপত্যকায় হেমকুণ্ড হ্রদ।
  • মণিপুর রাজ্যের লোকটাক হ্রদ। এটি এই রাজ্যের পবিত্র হ্রদ।
উত্তরাখণ্ডের নৈনিতাল
উত্তরাখণ্ডের নৈনিতাল

লবণাক্ত জলের হ্রদ –

  • কাশ্মীরের লাদাখ মালভূমির সো-মোরারি, প্যাংগং উল্লেখযোগ্য।
  • রাজস্থানের প্লায়া হ্রদগুলি – পুষ্কর, সম্ভর, পাচভদ্র, দিদওয়ানা প্রভৃতি।
লাদাখের প্যাংগং হ্রদ
লাদাখের প্যাংগং হ্রদ

ভারতের কয়েকটি উপহ্রদের পরিচয় দাও।

ভারতের উপহ্রদসমূহ –

উপদ্বীপীয় ভারত ও দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে বেশ কয়েকটি উপহ্রদ দেখা যায়। এই সকল হ্রদগুলি সম্পূর্ণভাবে স্থলভাগ দ্বারা বেষ্টিত নয়। হ্রদের একদিক সমুদ্রের সঙ্গে যুক্ত রয়েছে তাই এদের উপহ্রদ বলে। সমুদ্রের সঙ্গে যুক্ত থাকায় এদের জল লবণাক্ত। উল্লেখযোগ্য উপহ্রদগুলি হল –

  1. চিল্কা – চিল্কা ভারতের বৃহত্তম হ্রদ, এটি ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন যা ওড়িশার বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত।
  2. কোলেরু – অন্ধ্রপ্রদেশ রাজ্যে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
  3. পুলিকট – তামিলনাড়ু রাজ্যে চেন্নাই -এর কাছে বঙ্গোপসাগরীয় উপকূলে এই উপহ্রদটি অবস্থিত।
  4. অষ্টমুদি কয়াল – কেরল রাজ্যে মালাবার উপকূলে কুইলনের কাছে এই উপহ্রদটি অবস্থিত।
  5. ভেম্বানাদ কয়াল – মালাবার উপকূলে কেরলের কোচিন শহরের নিকটে এই উপহ্রদটি অবস্থিত।
অষ্টমুদি কয়াল
অষ্টমুদি কয়াল

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের অভ্যন্তরীণ কয়েকটি হ্রদের নাম লেখো। ভারতের কয়েকটি উপহ্রদের পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান