ভারতের জনজীবনে হ্রদ, জলাশয় ও খালের গুরুত্ব আলোচনা করো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের জনজীবনে হ্রদ, জলাশয় ও খালের গুরুত্ব আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের জনজীবনে হ্রদ, জলাশয় ও খালের গুরুত্ব আলোচনা করো-মাধ্যমিক ভূগোল
ভারতের জনজীবনে হ্রদ, জলাশয় ও খালের গুরুত্ব আলোচনা করো-মাধ্যমিক ভূগোল

ভারতের জনজীবনে হ্রদ, জলাশয় ও খালের গুরুত্ব আলোচনা করো।

ভারতীয় জনজীবনে হ্রদ ও জলাশয়ের গুরুত্ব –

ভারতীয় জনজীবনে হ্রদ ও জলাশয়ের গুরুত্ব অসামান্য। যেমন –

  1. ভারতের অনেক স্থানে জলাশয় ও হ্রদের মাধ্যমে জলসেচ করা হয়।
  2. দক্ষিণ ভারতে অবনমিত অঞ্চলে বা নদী উপত্যকায় বাঁধ দিয়ে বর্ষার জল আটকে জলাশয় নির্মাণ করার সুবিধা রয়েছে।
  3. ভারতের স্বাদুজলের হ্রদগুলি থেকে সেচের মাধ্যমে জল সংগ্রহ করে কৃষিকাজ করা হয়।
  4. হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য ও আরামদায়ক জলবায়ু পর্যটন শিল্প গড়ে তোলে। যেমন – ডাল, উলার, চিল্কা প্রভৃতি।
  5. মৎস্য আহরণের ক্ষেত্রে হ্রদগুলি (যেমন – চিল্কা) বিশেষ ভূমিকা গ্রহণ করে।

ভারতীয় জনজীবনে খালের গুরুত্ব –

  1. এই পদ্ধতিতে সবচেয়ে বেশি পরিমাণে কৃষিকাজ করা হয়। ভারতের প্রায় 29.2% জমিতে খালের মাধ্যমে জলসেচ করা হয়।
  2. প্রধানত উচ্চফলনশীল বীজ ও উন্নত পদ্ধতিতে কৃষিকাজে এই প্রকার জলসেচ সর্বাধিক কার্যকরী হয়।
  3. মৃত্তিকা আর্দ্রতার স্থায়িত্বের জন্য এই পদ্ধতি সবচেয়ে সুবিধাজনক।
  4. অভ্যন্তরীণ জলপথের মাধ্যম হিসেবে খাল ব্যবহৃত হয় এবং পণ্য ও যাত্রী পরিবহণ করা হয়।
  5. বিভিন্ন গ্রাম ও শহরের গৃহস্থালির বর্জ্য, শিল্পের বর্জ্য, চিকিৎসার বর্জ্য খালের মাধ্যমে পতিত হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের জনজীবনে হ্রদ, জলাশয় ও খালের গুরুত্ব আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান